পুষ্টিতে ভরা কাজী পেয়ারা
সবধরনের মানুষই পেয়ারা খেতে পারে। তাই প্রতিদিন একটা করে পেয়ারা খাওয়া ভালো। খাবারের সঙ্গে যদি কেউ সালাদের মতো করে পেয়ারা খায়, তবে ওই খাবারের আয়রন উৎপাদন তিনগুণ বেড়ে যায়। কারো অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা থাকলে সেক্ষেত্রে তারা উপকৃত হবেন।
পেয়ারা নিয়ে বারডেমের ডায়েট এন্ড নিউট্রিশন বিভাগের প্রধান শামসুন্নাহার নাহিদ বলেন, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন সি। পেয়ারায় আপেলের তুলনায় তিনগুণ ভিটামিন সি থাকে। শুধু কাজী নয়, সব পেয়ারাতে একই পুষ্টিগুণ। অর্থাৎ ৩টি আপেলে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে, তার সমান পুষ্টিগুণ একটি পেয়ারাতেই পাওয়া সম্ভব। পেয়ারা কাঁচা, পাকা দুইভাবেই খাওয়া যায়। ডায়াবেটিসের রোগীদের জন্য কাঁচা পেয়ারা খুবই উপকারী।
প্রতিদিন একটি করে কাঁচা পেয়ারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে বলেও জানান এ পুষ্টিবিদ।
পেয়ারায় প্রোটিন, স্নেহ, কার্বোহাইড্রেট, আয়রন থেকে শুরু করে সবধরনের পুষ্টিই থাকে। সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি আর এ। একটি পেয়ারা থেকে ২১১ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকাতে অ্যান্টি-অক্সিডেন্ট ভালো ভূমিকা রাখে। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য পেয়ারা খুব ভালো কাজ করে। বিশেষ করে প্রোস্টেট ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী বলে জানালেন তিনি।
যদিও যাদের অ্যাসিডিটি বা আলসার রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। যেহেতু পেয়ারায় অনেক বেশি ফাইবার, তাই কোষ্ঠকাঠিন্য রয়েছে, এমন ব্যক্তিদের জন্যও পেয়ারা না খাওয়াই ভালো।
আরও পড়ুন
সব ›
মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা
পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!
শীতে স্বাস্থ্য সচেতনতা
শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং …
চোখের অঞ্জনি কী? হলে কী করবেন?
অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্…
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।