কচু দিয়ে পরিবেশবান্ধব পলিথিন উদ্ভাবন করলেন ছয় তরুণ-তরুণী
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
কচুর স্টার্চ থেকে এ পলিথিনের উদ্ভাবন করেন ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল-কলেজের ছয় তরুণ-তরুণী।
তারা হলেন- দ্বাদশ শ্রেণির লাবিদ ইমরোজ, আরাফাত রহমান অনিক, ৯ম শ্রেণির মাহদী নূর আহমেদ, এসকে সিজান, ওমর ফারুক রাফি, আবু হুরাইরা নোমান।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৪৭তম বিজ্ঞান মেলায় তাদের প্রদর্শিত প্রজেক্টের নাম ‘কচু থেকে পরিবেশবান্ধব পলিথিন তৈরি।’
কচুর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলু থেকে পচনশীল পলিথিন উৎপাদন করেও প্রশংসা অর্জন করেন।
উদ্ভাবনি প্রদর্শনী স্টলের লাবিদ ইমরোজ জানান, আমরা কচু থেকে পলিথিন উদ্ভাবন করেছি। প্রত্যেকটি পলিব্যাগে ৭-৮ কেজি মালামাল পরিবহন করা যাবে। সিরকা, গ্লিসারিন, পানির সাথে কচুর স্টার্চ মিশ্রণে পলিথিন তৈরি করা হয়। এক কেজি ওজনের কচু দিয়ে ২ফুট বাই এক ফুটের ১০টি পলিব্যাগ হবে। ছোট আকৃতির ৩০টা পলিব্যাগ হবে। উৎপাদন খরচ একটু বেশি।
তিনি জানান, এ পলিথিন মার্টির উর্বরতা বাড়াবে, পানিতেও মাছের খাদ্য তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
দলগত উদ্ভাবনের আরেক ক্ষুদে বিজ্ঞানী ওমর ফারুক রাফি জানায়, পলকা হচ্ছে সেই পরিবেশবান্ধব পচনশীল পলিমার। যা আমরা আগে আলু দিয়ে তৈরি করেছি। এবার কচুর স্টার্চ, পানি, সিরকা, গ্লিসারিন। কচু ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হয়। তারপর কচুকে কুচি কুচি করে কেটে বা গ্রিটারে গ্রিট করে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট। তারপর হাত দিয়ে চেপে বা অন্য যেকোনো উপায়ে চেপে চেপে ভেতরের সব নির্যাস বের করে নিতে হবে। শেষে সেই পানিটা কোনো পরিষ্কার পাত্রে রেখে দিলে তলায় স্টার্চ জমা হবে। এই স্টার্চটা লালচে ময়লাযুক্ত থাকবে। একে কয়েকবার পাতন প্রক্রিয়ার ভেতর দিয়ে নিলে ধবধবে সাদা পরিষ্কার স্টার্চ পাওয়া যাবে। প্রতি ১০ কেজি কচু থেকে ১৩০০ থেকে ১৬০০ গ্রাম স্টার্চ তৈরি করা সম্ভব।
মেলা পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন জানান, ক্ষুদে বিজ্ঞানীরা কচুর স্টার্চ থেকে পলিথিন উৎপাদন করেছে। এর উৎপাদন খরচ এবং কতটুকু টেকসই হবে সেগুলো বিবেচনা করতে হবে। তবে পচনশীল পলিথিন হওয়ায়, পরিবেশবান্ধব। তবে তাদের ভাবনা উদ্ভাবন সত্যিই প্রশংসার দাবি রাখে।
কচু থেকে পরিবেশবান্ধব এই ব্যাগ উৎপাদন দর্শকদেরকেও মুগ্ধ করে। মেলা দেখতে এসে কচুর পলিথিনে অবাক হন অনেকেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












