ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা -ডিএনসিসি
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে ঈদের পর কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মানবিক বিবেচনায় কোরবানির ঈদ পর্যন্ত সময় দেয়া হচ্ছে জানিয়ে সংস্থাটি বলছে, এরপর নির্ধারিত স্থানে সরে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএনসিসির অফিসিয়াল পেইজে এক পোস্টে জানানো হয়, ঈদের পর রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকার বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এতে আরও বলা হয়, মানবিক বিবেচনায় আসন্ন কোরবানির ঈদ পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তবে ঈদের পর ডিএনসিসি নির্ধারিত স্থানে স্থানান্তর না হয়ে কেউ যদি রাস্তা বা ফুটপাতে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি।
এদিকে ডিএনসিসির এই ঘোষণা ঘিরে অনেকেই সমালোচনা করেছেন।
ডিএনসিসির বাড্ডা এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ বলেন, রাজধানীকে যানজটমুক্ত ও নগরীর শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
এই বাসিন্দা আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের উচিত হবে উন্নত বিশে^র সঙ্গে তাল মিলিয়ে হকারদের পুনর্বাসনে নির্দিষ্ট এক স্থান নির্ধারণ করা, যেখানে হকাররা ব্যবসা-বাণিজ্য করবে। তবে তা যেন কোনও সড়ক বা ফুটপাত দখল করে না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)