বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতি

২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির

মেসুত প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫৪
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির

বাংলাদেশের সঙ্গে বিবেচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একইসঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে একটি ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত প্রেসিডেন্ট ভবন ‘আইওয়ান-ই-সদর’-এ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি ও ২৬টি এমওইউ

বৈঠকে প্রেসিডেন্ট জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কারণে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ, শিক্ষা, বাণিজ্য ও সংস্কৃতিতে নতুন গতি সঞ্চার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল গভর্ন্যান্স, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বিবেচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত হওয়ার আশা ব্যক্ত করেন।

সংসদীয় ও প্রশাসনিক সহযোগিতা

সংসদীয় পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আদিব চৌধুরী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি ‘পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেসে (পিআইপিএস) বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন। পাশাপাশি লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে বাংলাদেশের জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিবাচক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

শিক্ষা ও গণমাধ্যম বিনিময়

শিক্ষা খাতে সহযোগিতার কথা তুলে ধরে জারদারি জানান, গত বছর চালু হওয়া ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৭০ জন শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন এবং আরও ২০ জন শিগগিরই যোগ দেবেন। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কূটনৈতিক প্রতিবেদকদের চলমান পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিয়মিত গণমাধ্যম বিনিময় উভয় দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াবে।

আকাশ ও নৌপথে যোগাযোগ এবং বাণিজ্য

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট জারদারি ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে বাণিজ্য সহজ করতে সরাসরি নৌপথ বা সামুদ্রিক সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সম্ভাবনার তুলনায় কম উল্লেখ করে তিনি অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা (পিটিএ) অন্বেষণে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেডকে কার্যকরভাবে কাজে লাগানোর তাগিদ দেন।

সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় পাকিস্তানি চাল রপ্তানির চলমান প্রক্রিয়া দুই দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বৃহত্তর সহযোগিতার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

শিল্প, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা

প্রেসিডেন্ট জারদারি জানান, বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে দেশটির চিনিকলগুলো সংস্কার ও আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। এছাড়া বস্ত্র, ওষুধ, চামড়া, অটোমোবাইল, নির্মাণসামগ্রী, খনিজ, রাসায়নিক, সিরামিক এবং পাট খাতে দুই দেশের বেসরকারি খাতের আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে পাকিস্তানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন জারদারি। পাশাপাশি চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় ব্যবস্থার অধীনে অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি ২০২৫ সালের ১৯ জুন কুনমিং বৈঠকে চিহ্নিত ১২টি অগ্রাধিকার খাতে সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

রোহিঙ্গা ইস্যুতে সমর্থন

অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক উদারতার ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট জারদারি। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বাংলাদেশের এই বোঝা ভাগ করে নিতে এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে তিনি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য স্পিকারকে অনুরোধ করেন।

উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট জারদারিকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। পাকিস্তানের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে স্পিকার সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংসদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথা উল্লেখ করে বলেন, এটি দুই দেশের মানুষের গভীর সাংস্কৃতিক নৈকট্যেরই প্রতিফলন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহরাত আদিব চৌধুরী এমপি, হুম্মাম কাদের চৌধুরী এমপি, মুহাম্মদ নাজিবুর রহমান এমপি, নিলুফার চৌধুরী মনি এমপি, নাসের রহমান এমপি এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।

অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সিনেটর শেরি রেহমান, জাতীয় পরিষদ সদস্য নাভিদ কামার, সিনেটর সেলিম মান্ডভিওয়ালা এবং পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ডা. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এমপি।

2/2 He noted that the ongoing export of Pakistani rice under the Government-to-Government agreement could serve as a basis for broader cooperation in food security and the supply of essential commodities. Pakistan, in line with Bangladesh’s request, is also ready to provide technical expertise for the refurbishment of sugar plants in Bangladesh. The President encouraged greater private-sector engagement across a range of sectors, including textiles, pharmaceuticals, leather, automobiles, construction materials, minerals, chemicals, ceramics and jute. President Zardari reaffirmed Pakistan’s readiness to extend defence cooperation with Bangladesh. He welcomed progress under the China-Bangladesh-Pakistan Trilateral Mechanism, particularly the identification of twelve priority areas of cooperation during the Kunming meeting on 19 June 2025. President Zardari appreciated Bangladesh’s humanitarian gesture of hosting over one million Rohingya refugees despite considerable economic, social and environmental challenges. He reaffirmed Pakistan’s support for their safe, voluntary and dignified return to Myanmar in accordance with international law and called upon the international community to share Bangladesh’s burden and ensure sustained humanitarian assistance. The President requested the Speaker to convey his warm greetings and best wishes to the leadership and people of Bangladesh. Speaker Hafiz Uddin Ahmad thanked the President for the warm welcome and hospitality extended to him and his delegation. He conveyed the greetings of President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tarique Rahman of Bangladesh. Recalling his personal memories of Pakistan, he underscored the importance of parliamentary diplomacy and expressed his desire to promote closer engagement between the two Parliaments through exchanges and regular institutional interaction. He also noted the popularity of Pakistani television dramas in Bangladesh, reflecting the cultural affinity between the peoples of the two countries. From the Bangladesh side, the delegation included Jahrat Adib Chowdhury, MP and Chairman of the Standing Committee on the Ministry of Foreign Affairs; Humam Quader Chowdhury, MP; Muhammad Nazibur Rahman, MP; Nilufar Chowdhury Moni, MP; Nasser Rahman, MP and Bangladesh High Commissioner to Pakistan Iqbal Hussain Khan. The meeting was attended by Speaker National Assembly Sardar Ayaz Sadiq, Senator Sherry Rehman, MNA Naveed Qamar, Senator Saleem Mandviwalla and Dr. Shazia Sobia Aslam Soomro, MNA and Convener of the Pakistan-Bangladesh Parliamentary Friendship Group in the National Assembly. ....

— The President of Pakistan (@PresOfPakistan) November 25, 2026



এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ১২ মিনিট আগে শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব… ১২ মিনিট আগে ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ… ১৫ মিনিট আগে ৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক… ১৬ মিনিট আগে ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ১৮ মিনিট আগে আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম … ২০ মিনিট আগে ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ২২ মিনিট আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স… ২৩ মিনিট আগে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে ৪ ঘণ্টা আগে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ৪ ঘণ্টা আগে সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও ৪ ঘণ্টা আগে বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ৪ ঘণ্টা আগে