৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ
হাজার হাজার মার্কিন নাগরিক যেন এখন এক জীবন্ত টাইম বোমার ওপর বসে আছে। এই বোমা ইরান বা অন্য কোনও বিদেশি শত্রুর তৈরি নয়, বরং খোদ তাদের নিজেদের সশস্ত্র বাহিনীরই সৃষ্টি। বুধবার (২৫ নভেম্বর) আইওয়ার গ্রামীণ অঞ্চলের একটি গোলাবারুদ কারখানায় পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। এর ফলে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমিতে বিষাক্ত তেজস্ক্রিয় বা রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। খবর আল জাজিরা ও ইন্ডিয়া টুডের।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রায় ৪ হাজার ৩৫৫ কেজি ‘লিড অ্যাজাইড’ ভর্তি ৬৮টি ব্যারেল নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করবে। এই বিস্ফোরণের ফলে বাতাসে বিষাক্ত সিসার ধূলিকণার মেঘ তৈরি হতে পারে, যা প্রায় একশ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষসহ গৃহপালিত ও বন্য প্রাণীকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পরিকল্পিত এই বিস্ফোরণের ক্ষয়ক্ষতি কমাতে তারা মিডলটাউনে বিপুল সেনাসদস্য মোতায়েন করেছে এবং দিনরাত কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে ১ লাখ গ্যালনের বেশি পানিভর্তি প্রাচীর , মাটির বাঁধ, বালুভর্তি ব্লক, বিশেষজ্ঞদের মাধ্যমে ধূলিকণা ছড়িয়ে পড়ার গতিপথ বিশ্লেষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ত্রিপল।
পোস্টে আরও বলা হয়, ‘জনস্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই আমরা কীভাবে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা দিচ্ছি তা দেখে নিন।’
লেড অ্যাজাইড কী এবং এটি কেন বিপজ্জনক?
লেড অ্যাজাইড হলো সিসা এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ। সামরিক গোলাবারুদে এটি প্রাথমিক বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত একটি প্রাইমার বা ডেটোনেটর হিসেবে কাজ করে বড় কোনও বিস্ফোরককে সক্রিয় করে তোলে।
বিজ্ঞানীদের মতে, লিড অ্যাজাইডের মতো প্রাথমিক বিস্ফোরকগুলো ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং ‘কার্যত নাড়াচাড়া করার অযোগ্য’। অতি-সংবেদনশীলতা এবং এতে থাকা সিসার কারণে এই যৌগটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সিসা একটি শক্তিশালী নিউরোটক্সিন, যা মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। শিশু এবং গর্ভবতী নারীরা এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।
ঝুঁকিতে হাজার হাজার মানুষ
বিস্ফোরণের সম্ভাব্য ক্ষতিকর পরিণতি নিয়ে পরিবেশবাদী, স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল এই বিস্ফোরণ ঠেকাতে মামলা করেছিল, যার পরিপ্রেক্ষিতে সাময়িক স্থগিতাদেশ জারি হলেও পরে তা তুলে নেওয়া হয়।
আইনি চ্যালেঞ্জ এবং জনরোষের মুখে কর্তৃপক্ষ বাড়তি তথ্য প্রকাশ করতে এবং নিরাপত্তা প্রটোকল আরও জোরদার করতে বাধ্য হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে মোবাইল ফোনে পাঠানো এক ‘সতর্কবার্তায়’ জানানো হয়, কারখানাটির দক্ষিণ-পশ্চিমে ৮ কিলোমিটার এলাকার মধ্যে থাকা কিছু বাসিন্দাকে সরিয়ে নেয়া হতে পারে। দূরের এলাকার বাসিন্দাদের বাতাসে ভাসমান সিসার ধূলিকণা থেকে বাঁচতে ঘরের জানালা বন্ধ রেখে ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
আরও পড়ুন
সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ…
৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক…
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে
বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম …
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স…
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।