গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের তান্ডবে ওই এলাকার ভয়াবহ পরিস্থিতির কথা বলেন।
রাশেদ খান বলেন, গোপালগঞ্জে পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে বিশাল সাপ্লাই চেইন, সেটাও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।
পোস্টে তিনি সবচেয়ে উদ্বেগের বিষয় উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদেরকে এখন গোপালগঞ্জে নিরাপদ মনে করছে না এবং স্বাভাবিক দায়িত্ব পালন করার ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না।
এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভবপর হচ্ছে না। এতে করে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ- অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ৭৪ এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।
সবশেষে তিনি বলেন, এমতাবস্থায় গোপালগঞ্জের এহেন অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা…
দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস
নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র…
আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে …
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ
ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
৭ জেলায় নতুন পুলিশ সুপার
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড