বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:০৪
ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন

ফেনী সংবাদদাতা:

নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)।

ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত আমন মৌসুমের নতুন জাত ব্রি ধান-১০৯-এর বাম্পার ফলন হয়েছে। নমুনা ধান কাটার পর বিঘা প্রতি ২৪.৭৬ মণ ধান পাওয়া গেছে।

নতুন জাতের এই ধানের আশাব্যঞ্জক ফলনে উচ্ছ্বসিত স্থানীয় কৃষকরা। আগামী মৌসুমে আরো বেশি জমিতে এই ধান চাষের আগ্রহ প্রকাশ করেছেন তারা।

ইতোমধ্যে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকায় পার্টনার প্রকল্প ও বি’্রর উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে নমুনা ধান কাটার পর এই ফলন পাওয়া যায়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন ব্লকে এক একর করে মোট ৫৭ একর জমিতে ব্রি-১০৯ জাতের ধান এর চাষ করা হয়েছে। বর্তমানে এসব জমির ধান কাটা চলছে।

দক্ষিণ চর চান্দিয়া এলাকার কৃষক আবু সায়েদ রুবেল, আব্দুর রাজ্জাকের জমিতে এবার প্রথমবারের মতো ব্রি-১০৯ ধান চাষ করা হয়। নমুনা ধান কাটার পর ২০ বর্গমিটার জমিতে ১৪ শতাংশ আর্দ্রতায় শুকনা ১৩.৮৭ কেজি ধান পাওয়া গেছে। সে হিসাবে হেক্টর প্রতি ফলন দাঁড়িয়েছে ৬.৯৪ টন এবং বিঘা প্রতি ২৪.৭৬মণ।

কৃষক আবু সায়েদ রুবেল বলেন, আমন মৌসুমে প্রথমবারের মতো নিজের জমিতে ব্রি-১০৯ ধান চাষ করেছি। ধান কাটার পর ফলন দেখে আমরা নিজেরাই হতবাক। বিঘায় ২৪ থেকে ২৫ মণ ধান পাওয়া যাচ্ছে। ব্রি’র বিজ্ঞানী ও কৃষি অফিসের কর্মকর্তারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। আগামী বছর আরো বেশি জমিতে এই ধান চাষ করব।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজওয়ান ভুঁইয়া বলেন, দক্ষিণ চর চান্দিয়া এলাকায় ব্রি-১০৯ জাতের ধানের নমুনা কাটার পর বিঘা প্রতি ২৪.৭৬মণ ধান পাওয়া গেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

মাঠ দিবসে বৈজ্ঞানিক কর্মকর্তারা নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ জাতের ধানের গুণাগুণ ও বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি-১০৩ ধান একটি উচ্চফলনশীল রোপা আমন জাত। এই জাতের আয়ুষ্কাল গড়ে ১৩২ দিন (প্রায় ১২৮-১৩৩ দিন)। এর গড় ফলন হেক্টর প্রতি প্রায় ৬.২টন হয়।

উপযুক্ত পরিচর্যাও অনুকূল পরিবেশে এই জাত থেকে হেক্টর প্রতি ৮টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানের দানা লম্বাও চিকন হওয়ায় চালের বাজার মূল্য পাওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। জাতটির বীজতলা বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই। ২৫-৩০ দিন বয়সী চারা সাধারণত ৭ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে রোপণ করতে হয়।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? এইমাত্র অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি ৪ মিনিট আগে গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ… ৬ মিনিট আগে ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা… ৬ মিনিট আগে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র… ৭ মিনিট আগে আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি ৭ মিনিট আগে হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে … ৯ মিনিট আগে গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ ৯ মিনিট আগে আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ ১২ মিনিট আগে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ১৩ মিনিট আগে ৭ জেলায় নতুন পুলিশ সুপার ৭ জেলায় নতুন পুলিশ সুপার ১৫ মিনিট আগে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ মিনিট আগে