তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ : ডব্লিউএফপি
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। এমন পরিস্থিতিতে বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি বাণিজ্যিক নৌপথে যুদ্ধের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বাড়ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ ৭৩ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে সংস্থাটির নির্বাহী পরিচালক লিন্ডবার্গ এ সতর্কবার্তা দেয়।
লিন্ডবার্গ বলেছে, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগর-এই তিন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে একযোগে সংকট তৈরি হয়েছে। এর ফলে খাদ্য রপ্তানি এবং কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।
সে বলেছে, বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ও দামের ওপর এর বাস্তব প্রভাব পড়ছে।
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে। এতে ৭৩ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়বে।
তিন নৌপথে সংকট, ব্যাহত খাদ্য সরবরাহ:
বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে অচলাবস্থা তৈরি হলে কৃষিকাজের গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
অন্যদিকে, কৃষ্ণসাগর বিভিন্ন দেশের জন্য শস্য সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলো এ অঞ্চলের শস্যের ওপর নির্ভরশীল। ইয়েমেন তার মোট খাদ্য চাহিদার ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে।
এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য পরিবহনে বাধা তৈরি করছে। গুরুত্বপূর্ণ এই তিন নৌপথে সংকটের কারণে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর খরচ বেড়ে যাচ্ছে।
সুদানে খাদ্যসংকটের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে একটি সাধারণ খাদ্যতালিকার ব্যয় গত ফেব্রুয়ারি থেকে ১৩০ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’
মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
হামাসের বীরত্ব:
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।