বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

মহাকাশে ৪৯ বছরের যাত্রা, পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার-১

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:২৭

নাসার পাঠানো মহাকাশযান ভয়েজার-১ এক মাইলফলক স্পর্শ করেছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা এই যানটি ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে, যা মানুষের তৈরি কোনো বস্তুর জন্য সর্বোচ্চ দূরত্ব।

কিন্তু পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব বলতে আসলে কী বোঝায়? বিষয়টি সহজভাবে বুঝতে কল্পনা করুন, আপনি রাতের আকাশে সোজা ওপরের দিকে একটি শক্তিশালী টর্চলাইট জ্বালালেন। সেই আলোকরশ্মি বিরতিহীনভাবে ছুটে চলে ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করবে, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তাকে এক আলোক-দিবস বলে। এর পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার (১ হাজার ৬০০ কোটি মাইল)।

মহাকাশে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার (১ লাখ ৮৬ হাজার মাইল) বেগে ছুটে চলে। সেই হিসাবে এক বছরে আলো ৯ দশমিক ৪৬ ট্রিলিয়ন কিলোমিটার (৫ দশমিক ৮৮ ট্রিলিয়ন মাইল) পথ পাড়ি দেয়, যাকে এক আলোকবর্ষ বলা হয়। আলো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে বা এক আলোক- সেকেন্ড হলো প্রায় পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় আট আলোক-মিনিট। নাসার এক ব্লগে জানানো হয়েছে, আলোর গতিতে ভ্রমণ করলে আমাদের সৌরজগতের একদম শেষ প্রান্ত বা উর্ট ক্লাউডে পৌঁছাতে প্রায় ১ দশমিক ৮৭ বছর লাগবে। আর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে সময় লাগবে ৪ দশমিক ২৫ বছর।

নাসা নিশ্চিত করেছে, ভয়েজার-১ বর্তমানে ঘণ্টায় ৬১ হাজার ১৫৫ কিলোমিটার (৩৮ হাজার মাইল) গতিতে ছুটে চলছে। ১৮ নভেম্বর যানটি পৃথিবী থেকে ২ হাজার ৫৮৯ কোটি কিলোমিটার (১ হাজার ৬০৯ কোটি মাইল) দূরে অবস্থান করছে, যা প্রায় এক আলোক-দিবসের সমান।

এত বিশাল দূরত্বের কারণে ভয়েজার-১-এর সঙ্গে যোগাযোগ করাও বেশ সময়সাপেক্ষ হয়ে উঠেছে। নাসার প্রকৌশলীরা কোনো রেডিও সংকেত পাঠালে তা মহাকাশযানটিতে পৌঁছাতে পুরো এক দিন বা ২৪ ঘণ্টা সময় লাগে। আবার ভয়েজার-১ কোনো ফিরতি বার্তা পাঠালে তা পৃথিবীতে আসতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মাত্র ২ মিটার ব্যাসের অস্থায়ী খুদে চাঁদ পেল পৃথিবী মাত্র ২ মিটার ব্যাসের অস্থায়ী খুদে চাঁদ পেল পৃথিবী ৩ দিন আগে পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ১১ নভেম্বর, ২০২৬ চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৯ সেপ্টেম্বর, ২০২৬