বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:২৩
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি

আল ইহসান ডেস্ক:

পাকিস্তানের সিন্ধু প্রদেশকে বিভক্ত করে নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী দলগুলো। জনগণের সম্মতি ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হলে পুরো প্রদেশজুড়ে বিক্ষোভ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

একই সঙ্গে সিন্ধুর ভবিষ্যৎ নির্ধারণে গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তারা।

গত ২২ নভেম্বর করাচিতে ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র উদ্যোগে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, ড্রিগ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মেট্রোপোলে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা সিন্ধুর বর্তমান ভৌগোলিক সীমানা পরিবর্তনের বিরোধিতা করেন। তারা বলেন, প্রদেশটির ভূখ-গত অখ-তার সঙ্গে কোনো আপস করা হবে না। সীমানা কিংবা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের আগে অবশ্যই স্থানীয় জনগণের মতামত নিতে হবে।

জাতীয়তাবাদী নেতাদের মতে, সিন্ধুর পরিচয় কেবল একটি প্রশাসনিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা। তাই প্রশাসনিক সুবিধার যুক্তিতে প্রদেশটিকে বিভক্ত করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও নাকচ করেন বক্তারা। তাদের আশঙ্কা, গণভোটের মাধ্যমে আগে থেকে নেওয়া কোনো রাজনৈতিক সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে। এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকতে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, সিন্ধুকে বিভক্ত করার বিরোধিতা কোনো জাতিগত বা ভাষাগত জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। উর্দুভাষী বাসিন্দাসহ বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষের অবদান প্রদেশটির সামগ্রিক পরিচয়ের অংশ।

এ সময় কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিজেদের স্বার্থে জাতিগত বিভেদ উসকে দেওয়ার অভিযোগ তোলেন জাতীয়তাবাদী নেতারা।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি ৮ মিনিট আগে ‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’ ‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’ ১১ মিনিট আগে তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ : ডব্লিউএফপি আল ইহসান ডেস্ক: বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি … ১১ মিনিট আগে মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান ১২ মিনিট আগে শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর ১৪ মিনিট আগে গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা ৯ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৯ ঘণ্টা আগে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ ১৯ ঘণ্টা আগে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ ১৯ ঘণ্টা আগে ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়… ১৯ ঘণ্টা আগে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ১৯ ঘণ্টা আগে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ১ দিন আগে