মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে সূ’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
হ্যাঁ পাঠক! সবার স্বাভাবিক চলাচলের মাঝেও আমার থমকে যাওয়ার কারণ ছিলো- মসজিদের প্রবেশমুখেই বসানো সিসি ক্যামেরা। কিছুুদিন আগে সংবাদ মাধ্যমের খবরে জানতে পেরেছিলাম- প্রশাসন কথিত সন্ত্রাসবাদ ঠেকানোর অজুহাতে মসজিদে মসজিদে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু তখন ব্যাপারটিকে এত গুরুত্ব দিয়ে ভাবিনি। মনে করেছিলাম- গণতান্ত্রিক প্রশাসনতো এরকম উদ্ভট ও অযৌক্তিক কত কিছুই তো করার উদ্যোগ নিয়েছে, কিন্তু সবকিছুতো আর বাস্তবে করতে পারেনি। কারণ দেশের মানুষের বাধা, আপত্তি ও প্রতিবাদ ইত্যাদি।
কিন্তু ‘মসজিদে সিসি ক্যামেরা’ বসানোর মতো এমন একটি চরম ইসলামবিরোধী ও ইসলাম অবমাননাকর বিষয় বাস্তবে দেখবো সেটা কল্পনাও করিনি। পবিত্র হাদীছ শরীফে পবিত্র দ্বীন ইসলাম উনার ছাহিব নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাজার হাজার বার ছবি তোলা, আঁকা, রাখা, দেখা ইত্যাদিকে অত্যন্ত কঠোর ও শক্তভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমনকি যেখানে ছবি থাকবে সেখানে মহান আল্লাহ পাক উনার রহমত মুবারকও বর্ষিত হবে না -এটাও ঘোষণা দিয়েছেন। পবিত্র হাদীছ শরীফ উনার এত শক্ত ও কঠোর নিষেধাজ্ঞার পরও কিভাবে মসজিদে সিসি ক্যামেরা বসানো হলো- এটা অত্যন্ত কঠিন চিন্তা ও ফিকিরের বিষয়।
পরক্ষণেই ভাবলাম- মসজিদ সংশ্লিষ্ট যে সকল খতীব-ইমাম-মুয়াজ্জিন রয়েছে তারা কি করে এখনো এই মসজিদে নামায পড়ানো জারি রেখেছে? ‘কোনো নামাযী ব্যক্তির আশেপাশে ছবি থাকলে নামায হয় না’ এই মাসয়ালাটি কি তাদের জানা নেই? যেখানে সিসি ক্যামেরা দিয়ে হাজার হাজার ছবি অনবরত তোলা হচ্ছে- সেখানে কি করে তারা নামাযের ইমামতি করে যাচ্ছে?
তাহলে তো এটাই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে- মসজিদ সংশ্লিষ্ট ওই সকল খতীব-ইমাম-মুয়জ্জিনরাই প্রকাশ্য এই হারাম কাজের সাথে জড়িত। কারণ আমাদের এই দেশসহ বিশ্বজুড়েই উলামায়ে সূ’ ধর্মব্যবসায়ীরা অনবরত অহরহ ছবি তুলে যাচ্ছে। তারা সরাসরি নিজেরাই এই হারাম কাজের সাথে জড়িত থাকার কারণেই প্রশাসনকে মসজিদে সিসি ক্যামেরা বসানোতে বাধা দিতে পারেনি। নাউযুবিল্লাহ!
অথচ আজ যদি সকল ইমাম খতীবরা একত্রে সিসি ক্যামেরা বসানোর প্রতিবাদ করে, প্রতিবাদে সিসি ক্যামেরা বসানো মসজিদে নামায পড়া বন্ধ করে দেয়- তাহলে কেউই মসজিদে সিসি ক্যামের বসানোর সাহস পাবে না।
-রিয়াসাত পারভেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১ কোটির জনসংখ্যার জন্য ৫০ লক্ষ সেনাবাহিনী প্রয়োজন সাইবর্গ পদাতিক: এক্সোস্কেলিটন প্রযুক্তিতে মুসলিম বিশে^র যুগলবন্দি (পর্ব-২)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫১ কোটি জনসংখ্যার বাংলাদেশে ৫০ লক্ষাধিক নিয়মিত সশস্ত্র বাহিনীর কৌশলগত অপরিহার্যতা ও সামরিক রূপরেখা (পর্ব-১)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের প্রতিরক্ষা ও আবহাওয়া রাডার অবকাঠামোর মহাপরিকল্পনা কেন জরুরি? (২য় পর্ব)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ বিকিয়ে কার স্বার্থে এই তথাকথিত জ্বালানি চুক্তি!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












