সীমান্তে সার্বভৌমত্বের অনমনীয় প্রাচীর:
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
সীমান্ত কেবল একটি দেশের ভৌগোলিক সীমারেখাই নয়, এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদার প্রতীক। গত শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারত-বাংলাদেশ শূন্যরেখার মাত্র ১০ থেকে ২০ গজের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশ এবং খুঁটি স্থাপনের আগ্রাসী প্রচেষ্টা যেভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অনমনীয় ও বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে থমকে গেছে তা বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শেষ পর্যন্ত গত ২৩ মে পতাকা বৈঠকে বিএসএফের পিছু হটা এবং বিজিবির অনুমতি ছাড়া সীমান্তে কোনো কাজ না করার সিদ্ধান্ত মেনে নেওয়া প্রকারান্তরে আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের দৃঢ় অবস্থানেরই এক যুগান্তকারী বিজয়।
১৯৭৪ সালের ঐতিহাসিক মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক সীমান্ত প্রোটোকল অনুযায়ী শূন্যরেখা বা নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের ভেতর কোনো পক্ষই কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারে না। এই স্পষ্ট আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএসএফ যখন শূন্যরেখার মাত্র কয়েক গজের মধ্যে মাপজোষ ও বাঁশের খুঁটি পোতার ধৃষ্টতা দেখায় তখন বিজিবি যে তাৎক্ষণিক এবং রণকৌশলগত প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে গৌরবান্বিত করেছে। উদ্ভুত পরিস্থিতিতে বিজিবি সদস্যরা যখন আন্তর্জাতিক আইন রক্ষায় পিছু না হটে বীরত্বের সাথে ফায়ারিং পজিশন বা কাপ্রস্তুতি গ্রহণ করে মুখোমুখি অবস্থান নেয় তখন বিএসএফ বুঝতে বাধ্য হয় যে-বাংলাদেশের সীমান্ত এখন আর কোনো এক তরফা আগ্রাসনের সহজ চারণভূমি নয়।
গত ২৩ মে তিনবিঘা করিডোরে অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বিজিবির এই কঠোর অবস্থানকে অনাকাঙ্খিত বলে হালকা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল যে যৌক্তিক আইনি এবং আপসহীন কূটনেতিক অবস্থান বজায় রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সার্বভৌমত্বের ওপর যেকোনো আঘাতের চেষ্টা হলে এমন প্রতিরোধমূলক ও প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়া রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। ফসলের ক্ষতি সংক্রান্ত ভারতীয় অভিযোগের জবাবেও বিজিবি আইনি ও নিজেদের সুশৃঙ্খল পন্থার কথা বলে নিজেদের দায়িত্ব সচেতনতার প্রমাণ দিয়েছে।
এই ঘটনার সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো- ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের কর্মকা- শুরু করার আগে দুই বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার সিদ্ধান্ত। এর মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর একতরফা ও খামখেয়ালি আচরণে একটি স্থায়ী আইনি লাগাম টানা সম্ভব হলো।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র এবং প্রতিবেশীদের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বিশ^াসী। কিন্তু শান্তির অর্থ কখনোই সার্বভৌমত্বের প্রশ্নে আপস বা নতজানু নীতি নয়। পাটগ্রাম সীমান্তের এই ঘটনা প্রমাণ করেছে সঠিক ও সাহসী নেতৃত্ব থাকলে আন্তর্জাতিক আইনকে ঢাল বানিয়ে যেকোনো আগ্রাসী শক্তিকে রুখে দেওয়া সম্ভব। সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকা বিজিবির এই অকুতোভয় জওয়ান ও কর্মকর্তাদের আমরা অভিনন্দন জানাই। এই অনমনীয় ও গৌরবোজ্জল অবস্থান আগামীদিনেও বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির সুরক্ষা নিশ্চিত করবে-এটাই দেশবাসীর প্রত্যাশা।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












