বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
তথাকথিত বৈশি^ক নিরাপত্তা' ও অস্ত্র বিক্রিয়' মনভোলানো ও চটকদার ওজুহাতে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে ইহুদী-নাসারাদের প্রধান পৃষ্ঠপোষক এবং সাম্রাজ্যবাদী মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি কথিত মার্কিন পলিটিক্যাল আন্ডার সেক্রেটারি ন্যূল্যান্ডের ঢাকা সফর এবং ওয়াশিংটনের পক্ষ থেকে কুখ্যাত সামারক চুক্তি জিসোমিয়া' (এঝঙগওঅ) ও 'আকসা' (অঈঝঅ)-এর খসড়া হস্তান্তর মূলত সেই গভীর ও অশুভ নীল-নকশারই অংশ। কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ এবং সচেতন উম্মাহর আশঙ্কা বলছে- এই দুটি মরণঘাতী সোলামীর চুক্তিতে সই করলে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ রাজনীতি এবং ভৌগোলিক অখ-তা মার্কিন নব্য ঔপনিবেশিক শক্তির বুটের ভলায় পিষ্ট হবে।
ইতিহাস সাক্ষী, মার্কিন যুক্তরাষ্ট্র যেখানেই 'নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের' ওজুহাতে পা রেখেছে সেখানেই তারা রক্তগঙ্গা বইয়েছে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লিবিয়ার মতো মুসলিম জনপদগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার পেছনে কাজ করেছে এই মার্কিন সাম্রাজ্যবাদীদেরই আগ্রাসী ক্ষুধা।
এখন ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের দেশগুলোতে অস্ত্রের রমরমা ব্যবসা চাঙ্গা করার পর ওয়াশিংটনের শকুনি দৃষ্টি পড়েছে দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রবেশদ্বার বঙ্গোপসাগর তথা বাংলাদেশের ওপর। তাদের মূল টার্গেট হলো-মার্কিনীদের তথাকথিত ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি' (আইপিএস) যা চীন-বিরোধী সামরিক ব্লকে বাংলাদেশকে জোরপূর্বক টেনে আনা এবং এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর স্থায়ী লজিস্টিক ও গোয়েন্দা উপস্থিতি নিশ্চিত করা।
'আকসা চুক্তির অন্তরালে লুকিয়ে আছে দেশের সার্বভৌমত্ব বন্ধক রাখার গোপন শর্ত, যার অধীনে মার্কিন যুদ্ধজাহাজ, রণতরী ও সামরিক জানগুলো এদেশের বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করে জ্বালানি, খাদ্য ও গোলাবারুদ বিনিময়ের আইনি অধিকার পেয়ে যাবে। অনাদিক, ‘জিসোমিয়া’ হলো দেশের সামরিক গোয়েন্দা তথ্য মার্কিনীদের হাতে তুলে দেওয়ায় এক আত্মঘাতী দলিল। এই চুক্তির ফলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার গোপনীয়তা যেমন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (ঈওঅ) এর নজরদারিতে চলে যাবে, তেমনি দেশের অভ্যন্তরীণ বাজনীতিতেও তারা সরাসরি নাক গলানোর বৈধ লাইসেন্স পেয়ে যাবে।
লক্ষণীয় বিষয় হলো, মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ডরা মুখে অংশীদারিত্ব ও গণতন্ত্রের ফাঁকা বুলি আওড়ালেও, বাংলাদেশের জাতীয় সুরক্ষাকারী বাহিনী ব্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তারা অস্বীকৃতি জানায়। এমনকি লাখ লাখ রোহিঙ্গা মুসলিমের টেকসই প্রত্যাবাসনেও তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না। অথচ, বিলিয়ন ডলারের অস্ত্রের ব্যবসা এবং এই অঞ্চলকে যুদ্ধের চারণভূমি বানানোর জন্য উন্নত প্রযুক্তির হেলিকপ্টার ও রাডারের লোভ দেখিয়ে তারা ঠিকই জিসোমিয়া সই করার জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। ২০১৯ সালেও কথিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শ্রাইভার এসে এই একই টোপ ফেলেছিল।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র এবং এদেশের মুসলিম উম্মাহ কোনো অমুসলিম বা সাম্রাজ্যবাদী শক্তির করদরাজ্য হতে পারে না। রাসায়নিক ও বিষাক্ত যুদ্ধাস্ত্রের রমরমা ব্যবসা ফেঁদে মার্কিন প্রশাসন যেভাবে আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে তা ভবিষ্যতের জন্য এক মহা অশান্তি ও সামরিক হস্তক্ষেপের পূর্বাভাস। অতএব, নব্য ক্রুসেডারদের এই আত্মঘাতী এবং নব্য ঔপনিবেশিক 'আকসা' ও 'জিসোমিয়া' চুক্তির প্রস্তাব বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে। সাময়িক কোনো লজিস্টিক বা সামরিক প্রলোভনের ফাঁদে পা দিয়ে দেশের মাটি ও নৌসীমাকে সাম্রাজাবাদীদের যুদ্ধের আখড়া বানাতে দেয়া কোনোভাবেই বরদাশত করা হবে না।
-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।