মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট আলোচনার জন্য আহ্বানপত্র প্রদান
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গতকাল ৮ জুন “মুহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, সম্মানিত রাজারবাগ দরবার শরীফ, ঢাকা-এর পক্ষ থেকে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং দ্বীন-ইসলাম সম্পর্কিত গবেষণালব্ধ গুরুত্বপূর্ণ বিষয়াদি উপস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট একটি আনুষ্ঠানিক আলোচনার জন্য আহ্বানপত্র প্রেরণ করা হয়েছে।
উক্ত আহ্বানপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জমা দেয়া হয় এবং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা গ্রহণ করেন।
আহ্বানপত্রে উল্লেখ করা হয় যে, “মুহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র”, সম্মানিত রাজারবাগ দরবার শরীফ দীর্ঘদিন যাবৎ দ্বীন-ইসলাম, জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের অখ-তা সংরক্ষণ বিষয়ে গবেষণা, প্রকাশনা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি দেশের বর্তমান ও ভবিষ্যৎ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গবেষণালব্ধ পর্যবেক্ষণ, সুপারিশ ও গুরুত্বপূর্ণ মতামত প্রধানমন্ত্রীর নিকট সরাসরি উপস্থাপনের আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষে গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, দেশের বৃহত্তর স্বার্থ, জনগণের কল্যাণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী একটি সৌজন্য সাক্ষাতের মাধ্যমে গবেষণা কেন্দ্রের প্রতিনিধিদের বক্তব্য ও গবেষণালব্ধ বিষয়সমূহ অবহিত হওয়ার সুযোগ প্রদান করবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিস্তির টাকা দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)