জাতীয় স্বার্থ বিকিয়ে কার স্বার্থে এই তথাকথিত জ্বালানি চুক্তি!
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক জ্বালানি সহযোগিতা চুক্তিটি দেশের সচেতন নাগরিকদের মনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। আপাতদৃষ্টিতে একে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ বা উন্নয়নের অংশীদারিত্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, ভেতরের রূপটি অত্যন্ত কুৎসিত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। এই অসম চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশের জ্বালানি খাতকে একচেটিয়াভাবে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতার ওপর এক বড় আঘাত।
একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জ্বালানি নীতি হওয়া উচিত ছিল সম্পূর্ণ স্বনির্ভর এবং জনবান্ধব। কিন্তু আমরা কী দেখছি? এই চুক্তির মারপ্যাঁচে দেশের নিজস্ব গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের চেয়ে বিদেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর আমাদের বাধ্যবাধকতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর অর্থ খুব পরিষ্কার-বাংলাদেশকে আজীবন মার্কিন জ্বালানি মাফিয়াদের ওপর নির্ভরশীল করে রাখা এবং ডলার সংকটের এই চরম মুহূর্তে দেশের কোষাগার শূন্য করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লুণ্ঠন করার পথ তৈরি করা। বিগত বছরগুলোতে আমরা দেখেছি কীভাবে অযৌক্তিক শর্তে বিদেশি চুক্তি চাপিয়ে দিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পঙ্গু করা হয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। নতুন এই চুক্তিটি সেই লুটেরা নীতিরই এক নতুন ও ভয়াবহ সংস্করণ মাত্র। আমেরিকার মতো একটি যালেম রাষ্ট্র কখনোই নিঃস্বার্থভাবে কোনো উন্নয়নশীল দেশকে সাহায্য করে না, তাদের মূল লক্ষ্য থাকে ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং নিজস্ব ব্যবসা টিকিয়ে রাখা। বাংলাদেশ আজ সেই আগ্রাসী কর্পোরেট কূটনীতির শিকারে পরিণত হতে যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই চুক্তির শর্তাবলি চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো ধরনের স্বচ্ছতা বজায় রাখা হয়নি। দেশের সাধারণ জনগণ কিংবা জ্বালানি বিশেষজ্ঞদের মতামতকে তোয়াক্কাই করা হয়নি। বদ্ধ ঘরে বসে রাতের অন্ধকারে যে চুক্তি সই হয়, তা কখনো জনগণের কল্যাণের জন্য হতে পারে না। এই চুক্তির ফলে আগামী দিনে দেশে গ্যাসের দাম, বিদ্যুতের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, যা আমাদের শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে এবং সাধারণ মধ্যবিত্ত ও নি¤œবিত্তের জীবনকে নরকসদৃশ করে তুলবে।
আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দেশের গ্যাস-কয়লা-বিদ্যুৎ কোনো বিদেশি শক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি এ দেশের ৫১ কোটি মানুষের সম্পদ। জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে, জাতীয় নিরাপত্তা বিপন্ন করে কোনো যালেমের সাথে দাসত্বমূলক চুক্তি এ দেশের জনগণ মেনে নেবে না।
এখনই সময় এই আত্মঘাতী চুক্তিব বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার। সরকারকে অবিলম্বে এই জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে। বিদেশি আমদানিনির্ভর জ্বালানি নীতি পরিহার করে দেশীয় স্থলভাগ ও সমুদ্রে নিজস্ব সক্ষমতায় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দিতে হবে। নতুবা, ইতিহাসে এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক পরাধীনতার এক কালো দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং এর বিরুদ্ধে জনগণের ক্ষোভের যে আগুন জ্বলছে তা যেকোনো সময় গণবিস্ফোরণে রূপ নিতে পারে।
জাতীয় স্বার্থ বিক্রি করে কোনো বন্ধুত্ব নয়।
এটাই হোক আজ কোটি কণ্ঠের বজ্রশপথ।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












