১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের পরও বাজারে স্বস্তি মিলছে না। বরং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং খাদ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাবে আবারও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। মার্চে কিছুটা কমার পর এপ্রিল ও মে-টানা দুই মাস ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। বিদায়ী মে মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।
গত রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের হিসাবে, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.০ ৪ শতাংশ। এক মাসের ব্যবধানে তা ০.৩৮ শতাংশ বেড়ে মে মাসে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে। এর আগে মার্চে ছিল ৮.৭১ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ৯.১৩ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে এ হার ছিল ৮.৫৮ শতাংশ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারির পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। ওই সময় মূল্যস্ফীতির হার ছিল ৯.৯৪ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব এখন পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন থেকে বাজারজাতকরণ-সব স্তরেই খরচ বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে।
বিবিএসের তথ্যে দেখা যায়, মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.০ ৬ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৮.৩৯ শতাংশ। মাত্র এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ০.৬৭ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৭১ শতাংশে, যা আগের মাসে ছিল ৯.৫৭ শতাংশ।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) মনজুর হোসেন বলেন, চাল, ভোজ্যতেল, ডাল, শাকসবজি, মাছ ও গোশতের দাম মে মাসজুড়েই বাড়তির দিকে ছিল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা-দুই পর্যায়েই পণ্যমূল্য বেড়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মূল্যস্ফীতি বাড়লে সীমিত ও মধ্য আয়ের মানুষের কষ্ট বাড়ে। আয় না বাড়লে তাদের সংসার চালানোর খরচ বেড়ে যায়। জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। ফলে বাজারে শাকসবজি, মাছ-গোশতের দাম বেড়েছে। চালের দামও কেজিতে ২-৩ টাকা বেড়েছে।
অর্থনীতিবিদদের মতে, বর্তমানে দেশের মূল্যস্ফীতির বড় অংশই ‘কস্ট-পুশ’ বা ব্যয়-প্রণোদিত। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়লে তার প্রভাব শুধু পরিবহনেই সীমাবদ্ধ থাকে না; কৃষি উৎপাদন, শিল্পকারখানা, সংরক্ষণ ও সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে খরচ বাড়ায়।
ভর্তুকি কমাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রলের দাম বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, বাংলাদেশে বর্তমান মূল্যস্ফীতির বড় কারণ ব্যয় বৃদ্ধি। জ্বালানি ও পরিবহন ব্যয়ের প্রভাব পুরো সরবরাহব্যবস্থায় ছড়িয়ে পড়েছে। শুধু মুদ্রানীতি দিয়ে এ ধরনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; বাজার ব্যবস্থাপনা ও সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়ানোও জরুরি।
অর্থনীতিবিদেরা আশঙ্কা করছেন, আগামী মাসগুলোতেও মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকতে পারে। কারণ, মে মাসের শেষ দিকে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবও ধীরে ধীরে বাজারে পড়বে। এসব সিদ্ধান্তের পূর্ণ প্রভাব জুন ও জুলাই মাসের মূল্যস্ফীতিতে প্রতিফলিত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












