বিজ্ঞানীদের ধারণা বদলে দিলো ক্ষুদ্র এক মাছ
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতো, আয়নায় নিজের প্রতিচ্ছবি চিনতে পারার মতো জটিল বুদ্ধিমত্তা কেবল বড় মস্তিষ্কের কিছু প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
গবেষণায় দেখা গেছে, ছোট আকারের এক সামুদ্রিক মাছ ব্লুস্ট্রিক ক্লিনার র্যাস- আয়না ব্যবহার করে নিজের শরীরের দাগ শনাক্ত করতে সক্ষম।
প্রাণীর আত্ম-চেতনা যাচাইয়ের জন্য বহু বছর ধরে “মিরর টেস্ট” বা আয়না পরীক্ষা ব্যবহার করা হয়। এই পরীক্ষায় প্রাণীর শরীরের এমন জায়গায় একটি দাগ দেওয়া হয়, যা সে সরাসরি দেখতে পারে না। আয়নায় দেখে যদি প্রাণীটি নিজের শরীরের সেই দাগ খোঁজার চেষ্টা করে, তাহলে সেটিকে আত্ম-চেতনার প্রমাণ হিসেবে ধরা হয়।
এতদিন এই পরীক্ষায় সফল হয়েছিলো শিম্পাঞ্জি, ওরাংওটাং, ডলফিন, হাতি এবং কিছু পাখি। তবে এবার সেই তালিকায় যুক্ত হলো একটি ছোট মাছ।
গবেষণায় মাছটির শরীরে পরজীবীর মতো দেখতে একটি বাদামি দাগ দেওয়া হয়। আয়না সামনে থাকলে মাছটি নিজের প্রতিচ্ছবি দেখে ওই দাগের স্থানে শরীর ঘষতে থাকে- যেন সেটি পরিষ্কার করতে চাইছে। কিন্তু আয়না সরিয়ে ফেললে এই আচরণ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞানীদের মতে, এটি ইঙ্গিত করে যে মাছটি আয়না ব্যবহার করে নিজের শরীরের অবস্থা বুঝতে পারছে।
ব্লুস্ট্রিক ক্লিনার র্যাস সাধারণত ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে। এদের কাজ হলো বড় মাছের শরীর থেকে পরজীবী ও মৃত কোষ পরিষ্কার করা। এই কাজের জন্য তারা খুব সূক্ষ¥ দাগ বা চিহ্ন শনাক্ত করতে দক্ষ। সেই কারণেই গবেষকরা এই মাছটিকে আয়না পরীক্ষার জন্য উপযুক্ত মনে করেছিলো।
সমালোচনার মুখে গবেষকরা পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনেন। এবার প্রথমে মাছের শরীরে দাগ দেওয়া হয়, পরে আয়না দেখানো হয়। দেখা যায়, মাছগুলো খুব অল্প সময়ের মধ্যেই (প্রায় এক ঘণ্টার মধ্যে) দাগের জায়গা ঘষতে শুরু করে। আগের পরীক্ষায় যেখানে কয়েক দিন সময় লাগতো, সেখানে এবার প্রতিক্রিয়া ছিলো অনেক দ্রুত।
এতে ধারণা জোরালো হয়েছে যে, মাছটি আয়নার প্রতিচ্ছবি ও নিজের শরীরের অনুভূতির মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












