লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মঙ্গলবার (৪ আগস্ট) এমএসভি ফাইজ নূর ওলিয়া নামের জাহাজটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়। একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং পরে ডুবে যায়।
ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, উপকূলরক্ষী ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করেন। পরে তাদের মোখা বন্দরে নেয়া হয়।
এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি উল্টে ডুবে যায়। এই অঞ্চলে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধারকৃত নাবিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সোনোয়াল বলেন, নিরস্ত্র যান্ত্রিক নৌযানটির ওপর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। একই সঙ্গে ১৩ ভারতীয়সহ ১৪ নাবিক নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ ভারতের জন্য এক গুরুতর মানবিক ও কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশটির বহু জাহাজ ও নাবিক হামলার শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লি বলেছে, এ ধরনের হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল ও বাণিজ্য দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।
গত মাসে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ ঘোষণা করে, যা ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ একটি সম্ভাব্য নতুন ফ্রন্টে গেছে। একইসঙ্গে উপসাগরের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যের জন্য হুমকি বাড়িয়ে দিয়েছে নতুন এই পদক্ষেপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)