‘ঘাতক রোবট’ ঘিরে বাড়ছে ভয়, এআই অস্ত্র নিয়ন্ত্রণে জেনেভায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ আলোচনা
আল ইহসান ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র- ‘কিলার রোবট’ ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অধীনে এক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে।
এটি প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের ‘কনভেনশন অন সার্টেন কনভেনশনাল উইপনস’ (সিসিডব্লিউ)।
গত কয়েক বছরে যুদ্ধের প্রযুক্তিতে অভাবনীয় ও দ্রুতগতির পরিবর্তন এসেছে। সমর বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছে যে, মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকে লক্ষ্যবস্তু নির্বাচন এবং হত্যার সিদ্ধান্ত নিতে সক্ষম-এমন অস্ত্রের বাস্তব প্রয়োগ থেকে বিশ্ব এখন মাত্র কয়েক মাস দূরে দাঁড়িয়ে আছে।
ইউক্রেন ও গাজা যুদ্ধে ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক অস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। এমনকি ইউক্রেনের সাধারণ নাগরিকরা অভিযোগ করেছে যে, বাজার করতে যাওয়ার সময় বা শিশুরা স্কুলে যাওয়ার পথেও-তাদের ড্রোনের মাধ্যমে ‘শিকার’ বা তাড়া করা হচ্ছে। তবে এসব ড্রোন এখনো দূর থেকে মানুষের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়।
মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর জোর দাবি, কাউকে হত্যার সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের দায়ভার অবশ্যই মানুষের হাতে থাকতে হবে। চলতি সপ্তাহের এই বৈঠকের আগে জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ বিষয়ে আইনগতভাবে বাধ্যতামূলক (লিগ্যালি বাইন্ডিং) নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছে, সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রকে হত্যার অনুমতি দেওয়া হবে “নৈতিকতার চূড়ান্ত সীমারেখা (মোরাল রেড লাইন) অতিক্রম করার শামিল”।
ঝুঁকিগুলো কোথায়?
স্বয়ংক্রিয় অস্ত্রগুলোর পক্ষে যুদ্ধের বিদ্যমান আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশন পুরোপুরি মেনে চলা সম্ভব নয় বলে মনে করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। জেনেভা কনভেনশন অনুযায়ী, কোনো সৈন্য আহত হলে বা আত্মসমর্পণের প্রক্রিয়ায় থাকলে তাকে আর লক্ষ্যবস্তু বানানো যায় না।
রেড ক্রসের আইনি উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলে, স্বয়ংক্রিয় অস্ত্রগুলো যুদ্ধরত কোনো সৈনিক, অথবা যে ব্যক্তি আহত হয়েছে কিংবা যে আত্মসমর্পণ করতে চায়- তাদের মধ্যে পার্থক্য করতে পারবে না। সে বলে, “ঝুঁকিটা হলো, আমরা বর্তমানে যে প্রযুক্তি দেখছি, তার ভিত্তিতে এই যন্ত্রগুলো মানুষের মতো পারিপার্শ্বিক সংকেত বা পরিস্থিতি বুঝতে সক্ষম নয়। ফলে লক্ষ্যবস্তু ভুলভাবে চিহ্নিত করার ঝুঁকি অবিশ্বাস্যরকম বেশি।”
এদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে, এআই-সহায়ক অস্ত্রের প্রযুক্তি দিনদিন অত্যন্ত সস্তা ও সহজলভ্য হয়ে উঠছে। সামরিক বাহিনীতে এর ব্যবহার যত বাড়বে, সন্ত্রাসী গোষ্ঠী কিংবা দমনমূলক শাসকগোষ্ঠীর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এই প্রযুক্তি ছড়িয়ে পড়ার বিপদও তত বাড়বে। তাত্ত্বিকভাবে, একঝাঁক স্বয়ংক্রিয় ড্রোনকে এমনভাবে প্রোগ্রাম করা সম্ভব যে, তারা লাল সোয়েটার পরা প্রতিটি মানুষকে, পোস্টার বহনকারী সবাইকে অথবা নির্দিষ্ট কোনো ভাষায় কথা বলা প্রতিটি ব্যক্তিকে হত্যা করতে পারবে।
জেনেভায় সমবেত হওয়া দেশগুলোর প্রতিনিধিদের অনেকেই এই উদ্বেগগুলোকে গুরুত্বের সাথে নিচ্ছে। আয়ারল্যান্ড, ইতালি, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স এবং জার্মানিসহ অন্তত ৫০টি দেশ স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক নিয়মকানুন তৈরির জন্য একটি কঠোর সময়সীমা নির্ধারণের আহ্বান জানায়।
তবে যেসব দেশ ইতোমধ্যেই আধা-স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি ও ব্যবহার করছে, তাদের পক্ষ থেকে তীব্র আপত্তি ও বাধা আসছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সন্ত্রাসী ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা আইনগতভাবে বাধ্যতামূলক কোনো নিয়মের বিরোধিতা করবে। এর পরিবর্তে ওয়াশিংটন বাধ্যতামূলক নয় এমন নির্দেশিকা (নন-বাইন্ডিং গাইডলাইন) খসড়া করার জন্য পাঁচ বছরের একটি সময়সীমার প্রস্তাব দিয়েছে।
জেনেভায় বৈঠকে বসা রাষ্ট্রগুলোর জন্য বড় সমস্যা হলো, নির্দিষ্ট কোনো অস্ত্র সীমিত করার বিষয়ে জাতিসংঘের আলোচনাগুলো সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত হওয়ার নিয়ম রয়েছে। ১৯৯৫ সালে দেশগুলো অন্ধত্ব সৃষ্টিকারী লেজার অস্ত্র নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মতভাবে একমত হতে পারলেও, অন্যান্য চুক্তির ক্ষেত্রে তা অধরাই থেকে গেছে। স্থলমাইনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতায় হতাশ হয়ে দেশগুলো শেষ পর্যন্ত জাতিসংঘ প্রক্রিয়ার বাইরে গিয়ে ‘অটোয়া কনভেনশন’ তৈরি করেছিলো।
চলতি সপ্তাহের আলোচনায় একটি আপসরফার সম্ভাবনা দেখা যাচ্ছে-আর তা হলো একটি দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্টকালের আলোচনার সময়সীমা নির্ধারণ করা, যাতে এমন কিছু নিয়ম তৈরি করা যায়- যা প্রত্যেক রাষ্ট্র তাদের ইচ্ছানুযায়ী বাধ্যতামূলক বা অবাধ্যতামূলক হিসেবে গ্রহণ করতে পারবে। এই সমাধানের পক্ষের কূটনীতিকদের মতে, এটি অন্তত কিছু অগ্রগতি নিশ্চিত করার একটি উপায়। তবে এআই অস্ত্রের বিরুদ্ধে প্রচারণাকারীদের কাছে এটি মোটেও কোনো সমাধান নয়।
আরও পড়ুন
সব ›
দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
হামাসের বীরত্ব:
হামাসের বীরত্ব:
উত্তরপ্রদেশে মুসলিম-দলিত জোট, ভোটে আসতে পারে পরিবর্তন
আল ইহসান ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসপি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা…
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাত
আল ইহসান ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পা…
লন্ডনে ‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে এক রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ
আল ইহসান ডেস্ক: লন্ডনে একটি ভারতীয় রেস্তোরাঁর শিখ মালিক ‘হালাল’ খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় রেস্তোরাঁট…
এডেনের দিকে হুথিরা, শহর রক্ষায় পরিখা খনন
‘মাহরাম’ ব্যতিত নারীদের ‘চিকিৎসা’ ও নাম ধরে ডাকতে মানা
আল ইহসান ডেস্ক: পুরুষ চিকিৎসক ও দন্তচিকিৎসক দিয়ে নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয়ার বিষয়ে সতর্কতা জ…
জাপানে তুষারপাত, পেরুতে তীব্র তাপপ্রবাহ
আল ইহসান ডেস্ক: শক্তিশালী এল নিনোর প্রভাবে কোথাও বাড়ছে তাপমাত্রা, কোথাও দেখা দিচ্ছে ভারী তুষারপাত। এরই মধ্যে জ…
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।