ফসল না হওয়া পানিবদ্ধ জমিতে পানিফল চাষ, বছরে ২৫ কোটি টাকার বাণিজ্যের আশা
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় গিয়ে দেখা যায়, পানিভূমি, পুকুর ও ডোবাজুড়ে পানিফলের চাষ। দূর থেকে মনে হয়, পানির ওপর কচুরিপানা বিছিয়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকটা ত্রিভুজাকৃতির এই পানিফল দেখতে শিঙাড়ার মতো হওয়ায় তারা একে পানির শিঙাড়া বলেন।
কয়েকজন কৃষক বালতি ও গামলা নিয়ে পাতার ফাঁক থেকে একের পর এক ফল তুলছিলেন। তীরে এনে কেউ ফল পরিষ্কার করছেন, কেউ বাছাই করছেন। পাশে দাঁড়ানো এক ক্রেতা বললেন, ‘ছোটবেলা থেকেই পানির শিঙাড়া খাই। হালকা শীত শীত ভাব শুরু হলেই বাজারে খুঁজি।’
কৃষক আমজাদ হোসেন দেড় বিঘা জমিতে চাষ করেছেন পানিফল। জমি তৈরি, চারা, সার ও ওষুধ মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এখন প্রতিদিন এক মণের বেশি ফল তুলছেন তিনি। আমজাদ বলেন, ‘পাইকাররা খেত থেকেই ২০ টাকা কেজিতে ফল কিনে নিয়ে যায়। পুরো মৌসুমে প্রায় ৭০ হাজার টাকার ফল বিক্রি হবে বলে আশা করছি।’
একই এলাকার চাষি মুকুল সরদার তার ১০ বিঘা জমিতে পানিফল চাষ করেছেন। তিনি জানান, পানিবদ্ধতার কারণে তার জমিতে অন্য ফসল হয় না। প্রতি বিঘায় তার খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ২০ হাজার টাকার বেশি লাভের আশা করছেন তিনি।
সাতক্ষীরা সদরের পানিফল ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২০ টাকায় কিনে ২৫ টাকায় বিক্রি করেন তিনি। প্রতিদিন ১০০ কেজির বেশি পানিফল বিক্রি হয়। আগাম টাকা দিয়ে খেত থেকেও ফল সংগ্রহ করেন তিনি। পরে তা ঢাকা, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে পাঠান।
সাতক্ষীরা সদরের কৃষি উদ্যোক্তা রাহাত হোসেন বলেন, সাতক্ষীরার পানিবদ্ধ জমি একসময় কৃষকের কাছে ছিল দুর্ভোগের নাম। সেই পানিই এখন অনেকের আয়ের উৎস। পানিফল চাষে বদলে যাচ্ছে অনেক দরিদ্র কৃষকের জীবন।
সখিপুরের কৃষক কাওসার আলী প্রায় ২৫ বছর ধরে পানিফল চাষ করছেন। এবার ১৫ বিঘা জমিতে আবাদ করেছেন। তিনি বলেন, পানিবদ্ধতার কারণে এসব জমিতে ধান হয় না। আগে জমি পড়ে থাকত। এখন পানিফল চাষ করে ভালো আয় হচ্ছে। পানি বাড়লেও গাছ সহজে নষ্ট হয় না, বরং ফলন বাড়ে।
আরও পড়ুন
সব ›
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর…
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে -রাষ্ট্রপতি
প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর
বৃষ্টি কী শীত আনে?
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
আল ইহসান ডেস্ক: লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন স…
ডিজিটাল পরিচয়পত্র চালুতে এস্তোনিয়ার সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ
আল ইহসান ডেস্ক: এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান…
চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীক…
রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।