জামাতের গুরু মওদুদী, গো’আযম, সাইদীর ফতওয়া মোতাবেক যদি তাদের আমীর, সেক্রেটারী, এমপি মুসলমান থেকে খারিজ হয়ে কাফের সাব্যস্ত হয় তবে অন্যদের কী করার আছে?
আইন বিভাগ বিচার বিভাগ, প্রশাসন বা নির্বাহী বিভাগের পর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র। গতকাল বঙ্গভবনে সাংবাদিকদের সাথে সাক্ষাতে রাষ্ট্রপতি নিজেও বলেছে ‘গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূলস্তম্ভ’। গণমাধ্যমের প্রতিক্রিয়ায়ই সদ্য অব্যাহতি দেয়া হলো বৈধ অস্ত্র প্রদর্শনকারী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাককে। যদিও অবৈধ অস্ত্র কেলেঙ্কারীতে সাবেক উপদেষ্টা আসিফকে বাদ দেয়া হয়নি। নির্বাচিত সরকার হিসেবে বিএনপি গণমাধ্যমের প্রতি সংবেদনশীল হলে তা ইতিবাচক, আপাতভাবে বলা যায়। সেক্ষেত্রে দায়বদ্ধতা এসে যায় পূজা নিয়ে অত্যধিক বাড়াবাড়ি প্রসঙ্গে। পূজাকে মুসলমানদের উৎসব বলার ক্ষেত্রে। পূজায় মুসলমানদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করা নিয়ে। অনেকটা পূজাকে মুসলমানদের উপর চাপিয়ে দেয়ার মত অবস্থা তৈরির প্রেক্ষিতে। গত ১৯ শে অক্টোবর বিএনপির মহাসচিব বলেছে- ‘পূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটা মুসলমানদেরও উৎসব’। (নাউযুবিল্লাহ)
অথচ দেশের প্রথম সারির পত্রিকাগুলোতে মুসলমানের জন্য পূজায় যাওয়া হারাম শীর্ষক লেখা ছাপছে এবং অনলাইনে ব্যাপকভাবে হারাম বলে প্রচারণা চলছে।
খবর শিরোনাম:- শারদীয় শুভেচ্ছা জানানো কি জায়েজ নাকি হারাম? ইসলামের বিধান কী (যুগান্তর, ১৮ অক্টোবর ২০২৬)
খবর ভাষ্য:- যুগান্তরে বলা হয়- ধর্মীয় উৎসব উপলক্ষে অন্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানো, তাদের অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা উপহার বিনিময় করা নিয়ে ইসলামের বিধান কী, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে একটি ফতোয়ায় অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো ও উৎসবের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়াকে নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।
ফতোয়ায় বলা হয়েছে, খ্রিষ্টানদের বড়দিনসহ অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো হারাম।
ফতোয়াটিতে বলা হয়, ধর্মীয় আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করে কাউকে অভিনন্দন জানানো ওই আচারকে সমর্থন করার শামিল হতে পারে। তাই এমন শুভেচ্ছা থেকে মুসলমানদের বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অন্য ধর্মের উৎসবের আমন্ত্রণ গ্রহণ করে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া, ওই উপলক্ষে বিশেষ আয়োজন করা, উপহার বিনিময়, মিষ্টান্ন বিতরণ কিংবা উৎসবকেন্দ্রিক ছুটি উদ্যাপনের মতো কর্মকা- থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।
ফতোয়ায় বলা হয়েছে, অন্য ধর্মের ধর্মীয় উৎসবে সরাসরি অংশগ্রহণ করা শুভেচ্ছা জানানোর চেয়েও গুরুতর বিষয়। এতে সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হয় বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
যুগান্তর ছাড়া, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন সহ প্রথম সারির সব পত্রিকা এবং অন্তর্জালে একই ফতওয়া ব্যাপক প্রচার হয়েছে ও হচ্ছে।
এতসব প্রচারণার থাকার পরও সরকারের নীতি নির্ধারণী পক্রিয়ায় তথা কর্তাব্যক্তিদের মধ্যে তার প্রতিফলন নেই কেনো?
তবে কি সরকার গণমত ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল নয়? গণতন্ত্রের প্রতি বিশ্বাসী নয়? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানদের দ্বীনি অনুভূতির প্রতি সক্রিয় নয়? দায়িত্বশীল নয়?
সরকারের কাছে কি দ্বীন ইসলাম তবে নিরাপদ নয়?
(২)
দূর্গাপূজা নিয়ে মাতামাতি করার কারণে জামাতীদের গুরু মওদুদী, গো’যম, সাইদী ইত্যাদির ফতওয়া মোতাবেক যদি জামাতের বর্তমান আমীর, সেক্রেটারী, জেনারেল, এমপি, নেতা বক্তা, আইনজীবি মুসলমানিত্ব হারায়, মুসলমান থেকে বাদ হয়ে যায় তবে অন্য কার কী করার আছে?
মওদুদীর মতে যেহেতু দুর্গাপূজার মূল ভিত্তি হচ্ছে বহুঈশ্বরবাদ ও প্রতিমা উপাসনা, যা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ বা 'শিরক', তাই একজন তাওহীদে বিশ্বাসী মুসলিমের জন্য এই ধর্মীয় আচারে কোনো ধরনের সমর্থন বা অংশ নেওয়া অবান্তর ও নিষিদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমও মওদুদীর এই ধর্মতাত্ত্বিক অবস্থানকেই পূর্ণ সমর্থন করতো।
গোলাম আযম ও তার দল রাজনৈতিক কৌশল হিসেবে অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তার কথা বললেও, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের ধর্মীয় আচারে (যেমন পূজাম-পে যাওয়া, পূজা উদ্যাপন করা) পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করা মুসলিমদের শরিক হওয়াকে পুরোপুরি হারাম মনে করতো। অপরদিকে দূর্গা পূজা নিয়ে সাঈদীর যে বক্তব্য অনলাইনে ভাইরাল হচ্ছে:
“বাবা দূর্গা পূজা হিন্দু উৎসব। আমি এক লক্ষ বার, এক কোটি বার বলবো দূর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়।”
অথচ মিডিয়ায় এসেছে- দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে জামাতের আমীর। পূজাকে রোজার সাথে তুলনাকারী শিশির-মনিরের বিরুদ্ধে তার কোন প্রতিক্রিয়া বা পদক্ষেপ নেই। কেন্দ্রীয় সূরা সদস্য, যে পূজামন্ডপে নিয়ে ৫ মিনিট গীতা পাঠ করেছে এবং নেতাকর্মী যারা রাধাকৃষ্ণের ছবি সম্বলিত গেঞ্জি ও মাথায় ফিতা পড়ে পূজায় অংশ গ্রহণ করেছে তাদের বিরুদ্ধেও জামাতী আমীরের কোনো নিষেধাজ্ঞা নেই।
জামাতের বর্তমান সেক্রেটারী বলেছে- ‘আমাদের পূজা সামনে গোলাম পরওয়ারের বক্তব্যের এই ভিডিও ভাইরাল।
হিন্দুদের পুজাকে ‘নিজেদের’ বলে দাবি করেছে জামায়াত নেতা গোলাম পরওয়ার। তাহলে দেখা যাচ্ছে মওদুদী গো’আযম সাইদীর ফতওয়া মোতাবেকই জামাতীরা আর মুসলমান নাই।
(৩)
অপরদিকে কওমী, হেফাজতী, খেলাফতীরাও এখন পূজা মন্ডপে যাচ্ছে। আগে ক্বওমী নেতা জুনায়েদ হাবীব গং বলতো- কৈ হিন্দুরা তো মুসলমানদের জুমুয়াহ, শবে বরাত, কুরবানীতে আসে না। তাহলে উৎসব সবার হলো কেমনে?
এবারে তার প্রতিদ্বন্দি রুমিন ফারহানা বলেছে- ‘গত একমাস ধরে সে শাড়ী সংগ্রহ করছে। পূজার বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন শাড়ী পড়ার জন্য। এবং পূজাকে সে বলেছে প্রাণের উৎসব।’ প্রাসঙ্গিক ছিল জুনায়েদ হাবীব ফতওয়া দিবে- ‘ইসলামের দৃষ্টিতে রুমিন ফারহানা এসব কথা বলে মুশরিক হয়ে গেছে’। কিন্তু বাস্তবে দেখা গেলো সে সহ কওমী রাজীতিকরা নিজেরাই পূজামন্ডপে গিয়ে অংশগ্রহণ করছে। (নাউযুবিল্লাহ)
এদের নিকৃষ্ট মুনাফিক আর ধর্মব্যবসায়ী ছাড়া আর কীইবা বলা যায়। (নাউযুবিল্লাহ)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।