বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সংবাদ বিজ্ঞপ্তি:

বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:১৫ আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, রাত ১১:২৩
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শতকরা ৯৮ ভাগেরও বেশী মুসলমানের দেশে কোনো কুফরী আদর্শ, বিধর্মী বা কাফির-মুশরিকদের তোষণ কিংবা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এক সেকেন্ডের জন্যও বরদাশত করা হবে না। মহাসমাবেশ থেকে সরকারের প্রতি ১৯ দফা সুনির্দিষ্ট দাবি পেশ করা হলো:

১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গাযা, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, মায়ানমারসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতনের প্রতিরোধ করতে হবে এবং মুসলমান উনাদের জন্য পৃথক স্বাধীন ভূমির ব্যবস্তা করতে হবে।

২. ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তি, ১৩৩টি অধ্যাদেশ ও ভারতের সাথে ১০১ চুক্তি বাতিল করতে হবে এবং কুশীলবদের ফাঁসি দিতে হবে।

৩. সরকার নারিকেল দ্বীপ পর্যটকদের জন্য খুলে দিলেও কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে ৮ ঘণ্টার কষ্টকর যাতায়াতের শর্ত দিয়েছে। এত ভ্রমণ খরচ ও কষ্ট বাড়ে- যা না খুলে দেয়ারই নামান্তর। তাই টেকনাফ বা শাহপরীর দ্বীপ থেকেও যাতায়াতের সহজ ব্যবস্থা করতে হবে। তা না হলে নারিকেল দ্বীপকেও ফিলিস্তিনের গাজা উপত্যকার মত অবরুদ্ধ ও জনশূন্য করে সামাজ্যবাদী ইহুদী-মুশরিক কাফিরদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র-চক্রান্ত স্পষ্ট প্রমাণিত হবে।

৪. মাদ্রাসার সংখ্যা কমানো যাবে না বরং বাড়াতে হবে এবং আধুনিকতার নামে মাদ্রাসায় অন্য কোনো শিক্ষার অনুপ্রবেশ বা খেলাধুলা ও হারাম বিষয় ঢুকানোর চক্রান্ত শক্ত হাতে দমন করতে হবে।

৫. নিরাপত্তার অজুহাতে মসজিদ-মাদ্রাসা, বাসা-বাড়ি ও রাস্তাঘাট থেকে ছবি তোলা ও ভিডিও করার হারাম সিসিটিভি ক্যামেরা অপসারণ করতে হবে। নিরাপত্তার জন্য তাক্বওয়া পরহেজগারী বৃদ্ধি করতে হবে।

মংলাসহ দেশের সব মদের দোকান বন্ধ করতে হবে এবং মদ-মাদকের সকল লাইসেন্স বাতিল ও প্রদান চিরতরে বন্ধ করতে হবে।

৬. দেশের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শত শত মানুষ আহত হওয়ার ঘটনার পর প্রমাণ হয় বেওয়ারিশ কুকুর নিধন না করায় দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। কুকুরের চেয়ে মানুষের জীবনের মর্যাদাকে অগ্রাধিকার দিতে হবে। মানুষের জীবনের সুরক্ষাকে প্রাধান্য দেওয়াই শরীয়তের মূল বিধান।

৭. সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমনে নতুন সেনা ক্যান্টনমেন্ট ও কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি স্থাপন করতে হবে এবং বাঙালি মুসলমান অধিবাসীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৮. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রদ্বীন ‘ইসলাম’-এর পাশাপাশি বহুত্ববাদ বা অন্য কোনো ধর্মের নাম ঢুকানোর যেকোনো ষড়যন্ত্র শক্তভাবে দমন করা হবে।

৯. মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গান-বাজনা, নাচ ও খেলাধুলা শিক্ষা দেওয়া বন্ধ করে দ্বীনি ইলিম, নাত, কেরাত ও যুদ্ধ প্রশিক্ষণ দিতে হবে এবং লালনবাদের বিভ্রান্তিকর ধর্ম প্রচার নিষিদ্ধ করতে হবে।

১০. কক্সবাজারের মাতারবাড়ি বন্দর ব্যবহার করে জাপানের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্সকে করিডোর দেয়ার প্রস্তাব বাংলাদেশকে আমেরিকা-চীনের প্রক্সি যুদ্ধের মধ্যে ফেলে দেবে বিধায় তা প্রত্যাখ্যান করতে হবে।

১১. কৃষকরা নায্যমূল্য না পাওয়ায় উৎপাদন এলাকায় পর্যাপ্ত সরকারি হিমাগার স্থাপন এবং সারা দেশে ফসল সরবরাহে সরকারি পরিবহনব্যবস্থা চালু করতে হবে।

১২. বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার, ব্যাটারিচালিত অটোরিকশা চালক, পাথর উত্তোলনকারী ও জেলেদের হালাল পেশায় বাধা দেওয়া বা হেনস্তা করা বন্ধ করতে হবে।

১৩. ভারত থেকে আমদানি করা ১৩৫ মেট্রিক টন চালে ক্ষতিকর ‘আলফাটক্সিন’ পাওয়ায় কাফিরদের দেশ থেকে আমদানিকৃত বিষাক্ত খাদ্যপণ্য ও কেমিক্যালের অজুহাতে দেশি ফল ধ্বংস করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

খ) ইথোফেন বা কার্বাইডের অজুহাতে দেশি ফল ধ্বংস করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

১৪. বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কোম্পানির হাতে তুলে দেওয়া এবং প্রথম ও দ্বিতীয় টার্মিনালে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা ও মনোপলি সৃষ্টির চুক্তি বাতিল করতে হবে।

১৫. অর্থনৈতিক সংকটের মধ্যে জনগণের কষ্ট ভুলে থাকতে খেলার মাঠে কোটি টাকা বরাদ্দ দেওয়ার তামাশা বন্ধ করতে হবে। বিদ্যুতের অজুহাতে রাত ৮টার মধ্যে বিপণিবিতান বন্ধের অন্যায্য নিয়ম বাতিল করে রাত ১২টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দিতে হবে।

১৬. পরিবেশের অজুহাতে দেশীয় শিল্প-কারখানা ধ্বংসের কাফিরদের কথিত ‘গ্রীন ক্লাইমেট ফান্ড’-এর প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের ১৪.৫ বিলিয়ন ডলারের ঋণের শর্তের বেড়াজালে দেশকে না জড়িয়ে উৎপাদনশীল খাত পুনর্গঠনের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।

১৬. সার্বভৌম বন্ড (সোভেরেইন বন্ড) ইস্যু করে আন্তর্জাতিক বা বিদেশী ঋণ নিয়ে দেশকে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে

১৭. বাংলাদেশের ইমিগ্রেশন ও সীমান্ত ব্যবস্থাপনার দায়িত্ব সাম্রাজ্যবাদী সন্ত্রাসী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'সিকিউরিপোর্ট'-এর হাতে তুলে দেওয়া যাবেনা।

১৮. পূজা নিয়ে কুফরী ও শিরকী কাজের প্রতিযোগিতা বাদ দিয়ে ভারতে মুসলিম নির্যাতনের ব্যাপারে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে।

১৯. রাষ্ট্রের দায়িত্বশীলদের দ্বীনী ও দুনিয়াবি বিষয়ে ফরজ পরিমান ইলিম অর্জন করতে হবে। সঠিক ইসলামী জ্ঞানার্জনের জন্য দেশবাসীকে নিয়মিত ‘দৈনিক আল ইহসান শরীফ’ পাঠ করা উচত। যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকে, এমপি মন্ত্রী হয় তাদের অনেক পড়াশোনা ও জ্ঞানার্জন করা উচিত। পর্যাপ্ত দ্বীনী ও দুনিয়াবী জ্ঞান না থাকার কারণে তারা এমন সব বক্তব্য দেয় যাকে দেশের মর্যাদা ক্ষুণœ হয়। দেশের ও ইসলামের মর্যাদা বুঝে কথা বলা উচিত।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ… ৩ ঘণ্টা আগে গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র… ৩ ঘণ্টা আগে সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের… ৩ ঘণ্টা আগে ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি… ৩ ঘণ্টা আগে ৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন… ৩ ঘণ্টা আগে বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ৪ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৯ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৯ ঘণ্টা আগে