মুসলমান হিন্দু সংঘাত হয়। এ থেকে বাঁচাতে সব মুসলমানকে লালনবাদ গ্রহণ করে অমুসলমান হতে বলেছে সংস্কৃতিমন্ত্রী নিতাই ও তথ্য উপদেষ্টা জাহেদ।
‘লালন দর্শন পাঠ্যপুস্তকে যুক্ত করতে উদ্যোগ নেবে সরকার’
(যায়যায়দিন, ১৭ অক্টোবর ২০২৬)
খবর ভাষ্য:
লালন শাহের মানবতাবাদী দর্শন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করাসহ তার দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। নতুন প্রজন্মের কাছে লালনের জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে সরকার কাজ করবে বলে জানিয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
গত ১৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪ টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধনকালে সে এসব কথা বলে।
খবর শিরোনাম:
প্রধানমন্ত্রী চান লালনের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক -জাহেদ উর রহমান
(ঞযধ উধরষু ঝঃধৎ, ১৭ অক্টোবর ২০২৬)
খবর ভাষ্য:
জাহেদ উর রহমান বলে, তিন-চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এসে জানতে চায়, লালন উদযাপনে কী উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুলভিত্তিক কোনো কর্মসূচি আছে কি না এবং স্কুলের শিশুরা কীভাবে লালন সম্পর্কে জানতে পারবে, তা-ও জানতে চান তিনি।
সে বলে, প্রধানমন্ত্রী চান, লালনের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলে, লালনের দর্শন বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে বিশ্বে নানা ধরণের পরিচয়কেন্দ্রিক সংঘাত তৈরি হয়েছে। মানুষ নিজের পরিচয় সামনে এনে সংঘাতে জড়াচ্ছে-কেউ সাদা না কালো, মুসলিম না হিন্দু, ইহুদি না মুসলিম। এ পরিস্থিতিতে লালনের দর্শন অনন্য। (নাউযুবিল্লা)
সে আরও বলে, ফকির লালন জাত, ধর্ম, লিঙ্গসহ সব ধরণের বৈষম্যের বিরূদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলো। ফলে পৃথিবী এখন যে কারণে অশান্ত হয়ে উঠছে, ঠিক সেই জায়গায় লালন কাজ করতে পারে। (নাউযুবিল্লা)
খবর পর্যালোচনা:
লালনের শিক্ষাটা কি? লালন কি মুসলমান ছিল? জন্মসূত্রে হিন্দু লালন মুসলিম আশ্রয়ে বেঁচে উঠেছিলো। তাতে হিন্দু সমাজচ্যূত হয়েছিলো। কিন্তু সে মুসলমানও হয়নি। নিজেই হিন্দু, মুসলিম, বৌদ্ধের বাইরে এক ধর্ম প্রবর্তন করেছিলো। লালন ধর্ম গ্রহণ করলে কোনো মুসলমান আর মুসলমান থাকতে পারে না।
প্রসঙ্গত এমন কোন যুগ ছিলো কি যখন ধর্ম নিয়ে সংঘাত তৈরি হয়নি?
কিন্তু সে সংঘাত থেকে বাঁচার জন্য কী মুসলমানকে দ্বীন ইসলাম ত্যাগ করে লালন ধর্ম গ্রহণ করতে হবে?
আখেরী নবী ও রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে সরে এসে মুসলমানদের লালনের উম্মত হতে হবে? (নাউযুবিল্লাহ)
লালন দর্শনে মুক্তি খুঁজতে হবে? (নাউযুবিল্লাহ)
উপরের সংবাদ পর্যালোচনা এসব প্রশ্নই জোরদার হয়।
কিন্তু নির্বাচন পূর্ব প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে তো মুসলমানের উপর বেদ্বীনি লালন দর্শন চাপিয়ে দেয়ার কথা ছিলো না? তাহলে কি প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রুতিশ্রুতি খেলাফ করে বর্তমানে গিয়ে মুসলমানদের উপর বেঈমানী আক্বীদা ও বিশ্বাস চাপিয়ে দিতে চায়। (নাউযুবিল্লাহ)
খবর শিরোনাম:
ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে কখনো আপস করবে না বিএনপি -তারেক রহমান
(দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, ডেইলি ইস্টার- ২৩ নভেম্বর, ২০২৫)
খবর ভাষ্য:
বিএনপি’র তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। ধর্মীয় বিধানের ব্যাখ্যার বিষয়ে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপি মনে করে ইসলামী বিধিবিধান নিয়ে নেতৃস্থানীয় ওলামা মাশায়েক ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত ৫০ হাজারের মতো মাদ্রাসা রয়েছে।
প্রায় ১৭ লাখ ইমাম, খতিব, মোয়াজ্জিন দায়িত্ব পালন করছে। তাদের রাষ্ট্রীয় কার্যক্রমের বাইরে রেখে রাষ্ট্র পরিচলনা করা সম্ভব নয়।
খবর পর্যালোচনা:
লালনবাদ স্কুল শিক্ষায় অন্তর্ভূক্তির বিষয়ে সরকার কী কোন আলেম উলামায় অভিমত নিয়েছে??
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথিত ১৭ লাখ ইমাম, খতীবের সাথে কোন আলোচনা করেছে?
তারেক রহমান বলেছে, তাদের বাদ দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। তাহলে লালনের বিষয়েও তাদের বাদ দিলে রাষ্ট্র ব্যর্থ হবে।
তথ্য উপদেষ্টা জাহেদ এবং সংস্কৃত প্রতিমন্ত্রী লালনবাদের পক্ষে যে বক্তব্য দিয়েছে তা দ্বীন ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানদের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত।
লালনবাদ ইসলামের মৌলিক বিশ্বাসের বিপরীত। এটা গ্রহণ করলে তারেক রহমানের বক্তব্য মিথ্যা প্রমাণিত হবে। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।