খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ
-আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এই বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।
প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।
দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তবায়ন শুরু হলে তরা করের আওতায় চলে আসবেন। তবে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, এতে দেশের ছোট ছোট খুচরা বিক্রেতার ওপর চাপ বাড়বে। এতে পণ্যের দাম বাড়তে পারে।
কারা কীভাবে অ্যাপ ব্যবহার করবেন:
বড় বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশজুড়ে পরিবেশক আছে। প্রাথমিকভাবে পণ্যের এই পরিবেশকেরাই এনবিআরের অ্যাপ ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখবেন, রসিদ দেবেন। এ জন্য ই-ইনভয়েস তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি পণ্যের মূল্যও নিতে পারবেন। আবার মাস শেষে বিক্রির হিসাব ধরে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন। এই অগ্রিম কর আসলে খুচরা বিক্রেতার অগ্রিম কর, যা পরিবেশক সরকারি কোষাগারে জমা দিয়ে দেবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার সুযোগও রাখা হচ্ছে।
প্রাথমিকভাবে এনবিআর শুধু পরিবেশক পর্যায়ে এ ধরনের অ্যাপ চালু করতে চায়। পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতাদের অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ী সাকিব মিয়া মাসে ২৫ লাখ টাকার বেশি চাল-ডালসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্য বিক্রি করেন। এই তরুণ ব্যবসায়ী বলেন, হাজারে আমরা ২০ টাকার মতো মুনাফা করি; এর মধ্যে দোকানভাড়াসহ যাবতীয় খরচ জোগাড় করতে হয়। তার ওপর দুই টাকা কর দিতে হলে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে। আমাদের তখন দুই টাকা বেশি দামে পণ্য বিক্রি করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানে খেজুর আমদানির প্রস্তাবসহ ৫ বিষয়ে সুপারিশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেকারি পণ্য ক্রয়ে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশুলিয়ায় ২১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চ সুদ, ২০ বছরের শর্তে আটকে গেল তিন অপারটরের তরঙ্গ নবায়ন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি -শিল্পমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনুদান দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বগুড়াসহ দেশের ৮টি বিমানবন্দর সচলে প্রাধিকার তালিকা নির্ধারণ: বিমানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












