সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
তোমরা যা কিছু সঞ্চয় করে থাকো, জমা করে থাকো অর্থাৎ এসব গাইরুল্লাহ। যমীনে যা কিছু করে থাকো, সম্পদ সঞ্চয় করে থাকো বা অন্যান্য যা কিছু করে থাকো সেটা থেকে মহান আল্লাহ পাক উনার হাবীব আখিরী নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা অনেক বেশি ফযীলতের কারণ, সম্মানের কারণ, ইজ্জতের কারণ, বুযুর্গীর কারণ। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টির কারণ।
যার জন্য হাদীছ শরীফে আমরা দেখতে পাই স্বয়ং মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই ইরশাদ মুবারক করেছেন, “তোমরা সোমবার দিনকে ইজ্জত করো, সম্মান করো, সেদিন রোযা রেখো। কারণ সোমবার দিন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে গিয়েছেন, মি’রাজ শরীফ হয়েছে, হিজরত শরীফ হয়েছে এবং নুবুওওয়াত প্রকাশ পেয়েছে। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ বিশেষ কাজগুলো সংঘটিত হয়েছে সোমবার দিন। যার জন্য স্বয়ং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই সোমবার দিনকে তা’যীম-তাকরীম, সম্মান-ইজ্জত করার জন্য, পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। (অসমাপ্ত)
প্রকৃতপক্ষে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস-এর দৃষ্টিতে এটাই মশহূর বর্ণনা যে, ১২ই রবীউল আউওয়াল শরীফ সোমবার দিন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যমীনে আগমন করেছেন।
কাজেই, দিন যদি নির্দিষ্ট হয়ে যায়, ফায়ছালা হয়ে যায় তাহলে তো আর ইখতিলাফ থাকতে পারে না। আর সেই দিন পালন করা যেতে পারে বা সেই দিনকে উপলক্ষ করে সারা বৎসরই মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি প্রকাশ করা যেতে পারে। এটা শরীয়তসম্মত। কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস-এর একটা দলীলের দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না যে, এই মাজলিস বা মাহফিল করা শরীয়তসম্মত নয়। কাজেই, যেহেতু তাদের কোন দলীল-আদিল্লাহ নেই তাই তাদের এ কথা কখনই গ্রহণযোগ্য হবে না।
এরপর তাদের আরো বক্তব্য রয়েছে, তারা অনেকে বলে থাকে, যেহেতু মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসেছেন, ঠিক আছে মানা হলো সেজন্য খুশি প্রকাশ করতে হবে। এখন তিনি বিদায় নিয়েছেন একই তারিখে। তাদের মধ্যে কিছু বদ্ নছীব, বদ্ বখত্, কম বখত যারা রয়েছে তারা বলে থাকে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায়ের কারণে ইবলিস তো খুশি প্রকাশ করেছে। নাঊযুবিল্লাহ! কাজে, ইবলিস যেই কাজে খুশি প্রকাশ করেছে সে কাজে ঈমানদাররা, মুসলমানরা কি করে খুশি প্রকাশ করতে পারে। তাদের এ কথাটাও কুফরী। নবী এবং রসূল আলাইহিমুস্ সালামগণ সম্পর্কে এদের আক্বীদা বিশুদ্ধ নয়। যার জন্য এরা এ কথা বলে থাকে যে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায়ের কারণে ইবলিস খুশি প্রকাশ করেছে। আর কুরআন শরীফ, হাদীছ শরীফ-এ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।