শূন্যরেখাই এখন ঠিকানা
নিজস্ব প্রতিবেদক:
টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন করতে নিয়ে এসেছে। কিন্তু ওই নারী বাংলাদেশি কি না সে বিষয়ে কোনো প্রমাণ নেই বিএসফের কাছে। ফলে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তার। শূন্যরেখাই এখন তার ঠিকানা।
ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের।
ওই নারীকে ঘিরে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজিবি ও ভারতের হানাদার বাহিনী বিএসএফ।
বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে অবস্থান করছেন। বিএসএফের পুশইনের চেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত ওই নারীকে ভারতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা এখনো অনিশ্চিত।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে জুলুমবাজ বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। এরপর থেকে টানা পাঁচ দিন ধরে সেখানেই রয়েছেন তিনি।
দিনের রোদ ও রাতের তীব্র ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে-বসে দিন কাটছে তার। পাঁচ দিন ধরে একই পোশাকে খেয়ে না খেয়ে অবস্থান করছেন তিনি। দুই দেশের কোনো পক্ষই তাকে গ্রহণ না করায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগে পড়েছেন ওই নারী।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘ওই নারীকে নিয়ে এখনো কোনো সমাধান হয়নি। যতক্ষণ পর্যন্ত তিনি শূন্যরেখায় অবস্থান করবেন, ততক্ষণ বিজিবি তাকে নজরদারিতে রাখবে। বিএসএফের সীমান্তে এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।