সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন বৃদ্ধির হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
এতে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। যাদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন ১০০ শতাংশ বাড়বে।
৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার এক থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৬৫ শতাংশ।
এছাড়া ৩০ হাজার এক থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, পেনশন বৃদ্ধির পর সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। তবে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী বিভিন্ন স্তরে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে।
৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ হাজার টাকা, ৯ হাজার এক থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা, ২০ হাজার এক থেকে ৩০ হাজার টাকার ক্ষেত্রে ৪৯ হাজার টাকা, ৩০ হাজার এক থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৬২ হাজার টাকা এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।