সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
২৪ অক্টোবর সারা বিশ্বে এবং ৫৭টি মুসলিম দেশে পালিত হলো জাতিসংঘ দিবস। (নাউযুবিল্লাহ) কিন্তু লীগ অব নেশর্নসের মতই বাস্তবে চরম ব্যর্থ জাতিসংঘ।

বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।

জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে বিশ্ব মুসলিমদের ন্যায়বিচার নিশ্চিতে একটি স্বকীয় 'ইসলামিক ইউনাইটেড নেশনস' গঠন করতে হবে ইনশাআল্লাহ। (১ম পর্ব)
নাফে’ প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, সকাল ১১:২৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৩
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এবং বাকী ৫৬টি মুসলিম দেশ বিশেষভাবে এদিনটি পালন করেছে। (নাউযুবিল্লাহ) ১৯৪৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদ (টঘ ঈযধৎঃবৎ) কার্যকর হওয়ার মাধ্যমে এই বিশ্ব সংস্থা টি যাত্রা শুরু করেছিল।
১৯৪৫ সালে। যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যুর ঠিক চার দিন পর, ১৯৪৫ সালের ১৬ এপ্রিল বিকেলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয় প্রেসিডেন্ট ট্রুম্যান। ১২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রুজভেল্টকে স্মরণ করার পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় ছিনিয়ে এনে তাঁর স্মৃতিকে সম্মান জানানোর জন্য সে দেশবাসীর প্রতি আহ্বান জানায়।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর কার্যকর হয় জাতিসংঘ সনদ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সংস্থাটির কাঠামো, মূলনীতি ও লক্ষ্যের। নতুন এই বিশ্ব সংস্থা গঠন ছিল রুজভেল্টের বহু বছরের প্রচেষ্টার ফসল।
প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত ‘লিগ অব নেশনস’-এর ব্যর্থতাকে কাটিয়ে ওঠাই ছিল রুজভেল্টের মূল উদ্দেশ্য।
কিন্তু লীগ অব নেশর্নসের পর একইভাবে চরম ব্যর্থতার মুখে জাতিসংঘ। বর্তমান প্রেক্ষাপটে এ সংস্থাটির অস্তিত্ব টেকানো নিয়ে প্রশ্ন উঠেছে।
সময়ের পরিক্রমায় বার বার প্রমান হচ্ছে, এই সংস্থাটি যেন তথা কথিত বড় শক্তিগুলোর ছায়ায় পরিচালিত এক নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থা এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। মাত্র পাঁচটি দেশের হাতে এই বিশেষ ক্ষমতা থাকায়, কোনো একটি দেশ যুদ্ধ চালিয়ে গেলেও জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে পারে না। ফলে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা বা আগ্রাসনের ঘটনায় জাতিসংঘ শুধু বিবৃতি দেয়, নিন্দা জানায়, কিন্তু বাস্তব কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয়।
গাজার বর্তমান পরিস্থিতিই এর বড় প্রমাণ। ইসরাইলি হামলায় হাজার হাজার নারী-শিশু নিহত হওয়ার পরও জাতিসংঘের কোনো প্রস্তাব কার্যকরভাবে গৃহীত হয়নি। একেকটি প্রস্তাব গৃহীত হওয়ার আগেই তা ভেটোর খাঁচায় আটকে যায়।
২০ নভেম্বর ২০২৪ তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানসংবলিত একটি প্রস্তাব ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যের সমর্থন পেলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গৃহীত হয়নি। এটি নিরাপত্তা পরিষদের কাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার একটি যাচাইযোগ্য উদাহরণ।
এই পরিস্থিতিতে জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। কী দরকার এমন একটি সংস্থার, যেটি যুদ্ধ থামাতে পারে না, নিপীড়িতের পাশে দাঁড়াতে পারে না, বরং নিপীড়কদের ভাষ্যে মৃদু আপত্তি জানিয়েই দায়িত্ব সারতে চায়? জাতিসংঘ যেন কেবল চিঠি চালাচালি, বৈঠক আর বিবৃতির এক আন্তর্জাতিক কার্যালয়ে পরিণত হয়েছে।
বর্তমান বিশ্বে ক্রমাগত যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা ও মাতব্বরী নিয়ে বৈশ্বিক ক্ষোভ ও ঘৃণার কথা সেদেশের শান্তিকামী মানুষ ও নেতারাও জানেন। কিন্তু তাতে কর্তৃপক্ষের কোনো আক্ষেপ নেই। তাদের টার্গেট কীভাবে জাতীয় বাজেটে ঘাটতি মেটানো যায়।
বিশ্বে ক্রমাগত যুদ্ধ ও সংঘাতের পেছনে জাতিসংঘের ব্যর্থতার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকাও গভীরভাবে জড়িত। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে মানবাধিকারের রক্ষক ও শান্তির দূত হিসেবে তুলে ধরলেও বাস্তবে যুক্তরাষ্ট্র বারবার তার স্বার্থের পক্ষে যুদ্ধকে উসকে দিয়েছে বা চোখ বন্ধ করে থেকেছে। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। এই দ্বিমুখী নীতির ফলে যুদ্ধ শুধু দীর্ঘস্থায়ী হয় না, বরং ন্যায়বিচার ও আন্তর্জাতিক সংহতির ধারণাকেই দুর্বল করে দেয়। মার্কিন এই মাতব্বরী বন্ধ না হলে জাতিসংঘের কোনো প্রচেষ্টাই সফল হবে না, বরং যুদ্ধ ও দখলদারিত্বেই বিশ্ব পিষ্ট হতে থাকবে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের একচ্ছত্র 'ভিটো পাওয়ার' আন্তর্জাতিক ব্যবস্থায় চরম নৈরাজ্য ও বৈষম্য সৃষ্টি করেছে।
অপরদিকে বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটিরও বেশী মুসলিম থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের স্থান বা ভিটো ক্ষমতা নেই।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস-এর নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক মুসলিম সংস্থাগুলো তাই জাতিসংঘ তথা ইহুদীসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে বিশ্ব মুসলিমদের ন্যায়বিচার নিশ্চিতে একটি স্বকীয় 'ইসলামিক ইউনাইটেড নেশনস' গঠনের ওপর জোর দিয়েছেন।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ১২ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬