জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জুয়া ও প্রতারণা চক্র। ওয়েবসাইটে বা অ্যাপসের মাধ্যমে অনলাইন বেটিং বা জুয়ার আয়োজন করে একটি চক্র। খেলা শেষে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে জুয়ার অর্থ ডলারে পরিবর্তন করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে বিভিন্ন দেশে পাচার হয়ে যেত টাকা। এমন দুটি চক্রের ২১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেখানে অনলাইন জুয়া পরিচালনার নানা তথ্য উঠে এসেছে।
২০২৩ সালের ১ সেপ্টেম্বর সিআইডির উপপরিদর্শক আল হাদী রবিন বাদী হয়ে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে সম্প্রতি সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের উপপরিদর্শক পরাগ সাধু আদালতে অভিযোগপত্র জমা দেন। আগামী ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
কয়েকটি অনলাইন জুয়ার ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, সরাসরি ওয়েবসাইটে বা অ্যাপসের মাধ্যমে টাকার বিনিময়ে সেখানে জুয়া খেলার আয়োজন করা হয়। আন্তর্জাতিক ও দেশীয় যেসব ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়, সেগুলোতে টাকার মাধ্যমে বা আগে থেকেই জয়-পরাজয় ইত্যাদি সম্পর্কে বাজি ধরা হয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।