ক্ষেতলালের ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ প্রাচীন সুনিপূন নির্মান শৈলীর এক অনন্য নিদর্শন
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিভৃত পল্লী গ্রাম হিন্দা কসবায় অবস্থিত ঐতিহাসিক হিন্দা শাহী জামে মসজিদটি স্থাপত্বের প্রাচীন সুনিপুন নির্মান শৈলীর এক অনন্য নিদর্শন। মোঘল স্থাপত্যের অনুকরনে তৈরি এই মসজিদটি আজও সকলের কাছে দৃষ্টিনন্দন হয়ে দাড়িয়ে আছে। এছাড়া মসজিদের দেয়ালে বিভিন্ন রংয়ের কাঁচ, মার্বেল পাথর ও সিরামিকের টুকরো বসিয়ে অলংকরণ বৃদ্ধি করা হয়েছে।
জানা গেছে এ মসজিদটির প্রতিষ্ঠাতা হলেন, চিশতীয়া তরিকার অন্যতম এক বুযূর্গ। যার নাম হযরত খাজা আব্দুল গফুর চিশতী। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রাম থেকে ষাটের দশকে অত্র এলাকায় চিশতিয়া তরীকার প্রচারের জন্য খানকা গড়ে তোলেন। সেই সময় অত্র এলাকায় মুসলমানগণ দলে দলে উনার অনুসারী হতে থাকেন। তখন তিনি ওই এলাকায় একটি মসজিদ নির্মানের পরিকল্পনা গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে তিনি উনার আস্থাভাজন খলিফা আব্দুল খালেককে সাথে নিয়ে বাংলা ১৩৬২ সনে মসজিদ নির্মানের কাজ শুরু করেন। মসজিদ নির্মানের পুরোকাজ তদারকি করার দায়িত্ব দেন ঐ খলিফাকে। পুরো ৩ বছর বছর লেগে যায় মসজিদটির নির্মান কাজে।
মসজিদটির দৈর্ঘ্য ৪৯.৫ ফুট, প্রস্থ ২২.৫ ফুট। ইসলামের পাঁচটি স্তম্ভের সাথে মিল রেখে, পাঁচটি গম্বুজ দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি। বড় গম্বুজটি রয়েছে মাঝখানে, বাঁকি চারটি গম্বুজ রয়েছে চার কোনায়, যা বড় গম্বুজটির সঙ্গে সংযুক্ত। মসজিদটির ছাদ পাঁচটি গম্বুজের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও লক্ষ্যনীয় যে, এগুলো নির্মানে কোন লোহার রড ব্যবহার করা হয়নি। মাঝখানের বড় গম্বুজের ভেতরের অংশে ‘আয়াতুল কুরসি’ ঘুড়িয়ে ঘুড়িয়ে লেখা রয়েছে। মসজিদটির উত্তর-পূর্ব কোণে রয়েছে চারতলা বিশিষ্ঠ ৪০ফুট সু-উচ্চ একটি মিনার।
জয়পুরহাট জেলাসহ উত্তরবঙ্গে এ মসজিদটি একটি দর্শনীয় স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। জেলার বিভিন্ন গ্রাম ও বাইরের জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ প্রতিদিন মসজিদটি দর্শন করতে আসে।
মসজিদের বর্তমান সাধারন সম্পাদক হাবিবুল হাসান বলেন, এই মসজিদটি দেখতে এসে অনেকে এর নির্মাণ কৌশল দেখে অভিভূত হন। তবে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা আরও দিন দিন বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












