-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জুমুয়াবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমের প্রথম এই মৃদু শৈতপ্রবাহে যশোর অঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় ঘরের বাইরে থাকা দুষ্কর হয়ে পড়েছে।
তবে সকাল ৯টার দিকে সূর্যের আলো ওঠার পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। তখন পরিস্থিতি কিছুটা সহনীয় হয়ে আসে।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস