লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চিকিৎসা
বিশেষজ্ঞদের মতে, এই দুই ভাইরাসের সমন্বয় লিভারের মারাত্মক ক্ষতির ঝুঁকি বাড়ায়, যা থেকে সিরোসিস বা ক্যানসারও হতে পারে। বর্তমানে এই ভাইরাসটি পুরোপুরি নির্মূল করার মতো কোনো নির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।
এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো- হেপাটাইটিস বি ভাইরাসের টিকা গ্রহণ করা। যেহেতু হেপাটাইটিস বি- এর সংক্রমণ ছাড়া হেপাটাইটিস ডি হতে পারে না, তাই বি ভাইরাসের টিকা ডি ভাইরাস থেকেও সুরক্ষা দেয়। এর পাশাপাশি নিরাপদ রক্ত সঞ্চালন, একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যবহার করা আবশ্যক।
হেপাটাইটিস ডি মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত বা দেহরসের মাধ্যমে ছড়ায়। একাধিক ব্যক্তির একাধিক সুই বা সিরিঞ্জ ব্যবহার করাই উত্তম। যেসব ব্যক্তি হেপাটাইটিস বি-তে আক্রান্ত, অনিরাপদ রক্ত গ্রহণ করে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ক্ষেত্র বিশেষে মা থেকে নবজাতকের শরীরেও এই ভাইরাস ছড়াতে পারে।
প্রাথমিক পর্যায়ে জন্ডিস, ক্ষুধামন্দা, শারীরিক দুর্বলতা, বমিভাব এবং পেটের ডান দিকের ওপরের অংশে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। রোগ জটিল আকার ধারণ করলে লিভারের কার্যক্ষমতা কমে যায়, পেটে পানি জমে, শ্বাসকষ্ট হয় এবং রক্তে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় রোগীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন, এমনকি জ্ঞান হারানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
লিভারজনিত কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এবং নিয়মিত চিকিৎসার মধ্যে থাকলে জটিলতা এড়ানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোমর ব্যথা উপশমে ফিজিওথেরাপি
২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফুড পয়জনিং হলে কি করবেন ?
১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাত-পায়ে জ্বালাপোড়া করার কারণ কি
১৩ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিডনিতে পাথর কেন হয়
০৬ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাঁটু ব্যথায় কি কি করবেন?
৩০ জুলাই, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খাদ্যের কাজ ও উপাদান (১)
০৩ জুলাই, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












