চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) চিকিৎসা
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক চৌম্বক শক্তি কাজে লাগিয়ে গবেষণাগারে কৃত্রিম রক্তনালি বৃদ্ধির একটি পদ্ধতি আবিষ্কার করেছে। এর ফলে ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে মানবদেহের বিকল্প টিস্যু ও পরিপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ তৈরির পথ সুগম হয়েছে।
গবেষণাগারে ‘ক্যাপিলারি’ বা কৈশিক নালি নামের অতি ক্ষুদ্র রক্তনালি তৈরি করা দীর্ঘকাল ধরেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছে একটি বড় বাধা ছিলো। মাত্র ০.০০৫ মিলিমিটার পুরু এই নালিগুলো জীবিত কোষে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি জোগাতে অপরিহার্য।
থ্রিডি প্রিন্টিং বা রাসায়নিক পদ্ধতির সাহায্যে আগে এগুলো তৈরির চেষ্টা করা হলেও, তাতে নিখুঁত রক্তনালি তৈরি সম্ভব হয়নি।
নতুন পদ্ধতিতে কোলাজেন জেলের ভেতর রক্তনালির কোষ বা ‘এন্ডোথেলিয়াল সেল’ দিয়ে ভরা একটি ক্ষুদ্র চিপ ব্যবহার করা হয়েছে। চিপের ভেতরে একটি ছোট চুম্বক বসিয়ে বাইরের চৌম্বক ক্ষেত্রের সাহায্যে জেলটিকে ত্রিমাত্রিক উপায়ে আলতো করে টানা হয়।
বিজ্ঞানীরা জানায়, কোষের চাপ নিয়ন্ত্রক জিন ‘চওঊতঙ১’ এতে মূল ভূমিকা রাখে। জিনটি নিষ্ক্রিয় করা হলে রক্তনালির বৃদ্ধি মারাত্মকভাবে কমে যায়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, যান্ত্রিক প্রসারণই রক্তনালির জালিকা তৈরিতে বিশেষ জৈবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।
পিএনএএস জার্নালে প্রকাশিত এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীরা এখন এই চৌম্বক-নিয়ন্ত্রিত নালির ভেতর দিয়ে কতটা কার্যকরভাবে রক্ত চলাচল করতে পারে, তা পরীক্ষা করবে। পরবর্তীতে পেশি টিস্যুর মতো বৃহত্তর কৃত্রিম টিস্যুর সঙ্গে এগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোমর ব্যথা উপশমে ফিজিওথেরাপি
২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












