ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চিকিৎসা
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী মেটাবলিক রোগ। এ রোগে আক্রান্ত মানুষের শরীরের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ফলে হৃদপি-, কিডনী, চোখ, স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। দুই ধরনের ডায়াবেটিসের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি যা ৪০ বছর বয়সের পর প্রকাশ পায়।
এ ধরনের ডায়াবেটিস শরীরে ইনসুলিন অকার্যকর হওয়ার কারণে হয়। আর টাইপ-১ ডায়াবেটিস হয় শরীরে ইনসুলিন তৈরি না হওয়ার কারণে অথবা খুবই অল্প পরিমাণ তৈরি হওয়ার কারণে হয়। ইনসুলিনের মূল কাজ হলো- রক্তের গ্লুকোজের পরিমান নিয়ন্ত্রণ করা।
বিশ্বে ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রতি বছর ১৫ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যায়। ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন ও বিভিন্ন ধরনের ওষুধ আবিস্কৃত হলেও আশানুরূপ ফলাফল না পাওয়ার পাশাপাশি ওষুধ ব্যয়বহুল ও ওষুধের নানাধরণের পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়।
কালোজিরা বিভিন্ন ধরনের চিকিৎসায় দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের উপর কালোজিরার প্রভাব নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণা পত্রটিতে ১৯৯৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন দেশে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের উপর কালোজিরার প্রয়োগ নিয়ে ১৭টি গবেষণাপত্র অন্তর্ভুক্ত করা হয় এবং সর্বমোট ১৩৪৭ জন ডায়াবেটিস আক্রান্ত রোগী ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করে।
গবেষণায় দেখা যায়- কালোজিরার তেল বা কালোজিরার পাউডার গ্রহণ করার ফলে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বা খাবার আগে রক্তে গ্লুকোজের পরিমাণ, পোস্ট প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বা খাবার পর রক্তে গ্লুকোজের পরিমাণ ও “এইচবিএ১সি” পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। রক্তে ডায়াবেটিসের মাত্রা নির্ধারণে এই তিনটি পরীক্ষা করা হয়। গবেষণায় ডায়াবেটিস আক্রান্ত রোগী প্রতিদিন ০.৫-৫ গ্রাম কালোজিরার পাউডার অথবা -৫ মিলি কালোজিরার তেল গ্রহণ করেন। দেখা যায়, পাউডারের চেয়ে কালোজিরা তেল বেশি কার্যকর তা প্রমাণিত হয়।
তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি কালোজিরা খেতে পারেন। কালোজিরা রক্তে গ্লুকোজের পরিমাণ কমানোর পাশাপাশি বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমাতেও সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোমর ব্যথা উপশমে ফিজিওথেরাপি
২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফুড পয়জনিং হলে কি করবেন ?
১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












