আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) চিকিৎসা
উঁচুনিচু দাঁত, ফাঁকা দাঁত, দাঁতের কামড় না পড়া বা দাঁত না মেলা, দাঁত মেলালে নিচের দাঁত ওপরের তালুতে স্পর্শ করা অথবা ওপরের দাঁত দিয়ে ঢেকে থাকা, প্রান্ত থেকে প্রান্ত কামড়, সামনের দাঁত অস্বাভাবিক সামনে, মাড়ির দাঁতের অবস্থানের অস্বাভাবিকতা, ঘোরানো দাঁত ইত্যাদি নানা সমস্যা যেমন গুরুতর মানসিক কষ্টের কারণ তেমনি মুখের মধ্যে নানা রোগের সূত্রপাত ঘটাতে পারে।
কারণ কী?
দাঁত ও চোয়ালের হাড়ের আকারের আয়তনের অসামঞ্জস্যতা, হাড় বড় হলে বা দাঁত ছোট হলে অথবা উলটো হলে এমন হতে পারে। দুধ দাঁত সময়ের আগে পড়ে গেলে বা নির্দিষ্ট সময়ের পরও রয়ে গেলে, অস্বাভাবিক আঙুল চোষার অভ্যাস, ঠোঁট বা তালু কাটা, চোয়ালের হাড়ের জন্মগত অস্বাভাবিকতা, ল্যাবিয়াল ফ্রিনামের অস্বাভাবিকতা, বংশগত, দাঁত ফেলে দিয়ে কৃত্রিম দাঁত সংযোজন না করা ইত্যাদি কারণে দাঁত আঁকাবাঁকা বা উঁচুনিচু হতে পারে।
জটিলতা:
আঁকাবাঁকা দাঁত যতই ব্রাশ করুন না কেন যে দাঁতটা ভেতরে থাকে সেটা পরিষ্কার করা যায় না। ব্রাশ না লাগলে দাঁত কালো কালো হয়ে যায়, দাগ হয়ে যায়। সেখানে স্টেইন পড়ে, পরবর্তীকালে পাথর হয়। তখন জিনজিভাইটিস হয়। তখন মুখে থেকে দুর্গন্ধ আসে, রক্ত পড়ে, পুঁজ আসে। এটা আঁকাবাঁকা দাঁতের একটা বড় সমস্যা। যখনই একটা দাঁত উঁচু থাকে তখন দাঁতের গোড়া ধীরে ধীরে করাতের মতো ক্ষয় হয়ে যায়। এতে দাঁতে শিরশির করে। এতে পরবর্তীতে দাঁতে রুট ক্যানেল করার প্রয়োজন দেখা দেয়।
করণীয়?
অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে দাঁতকে এখন যে কোনো বয়সে সুসজ্জিত করা সম্ভব, তবে শুরু থেকেই এলোমেলো দাঁতের আশঙ্কা থাকলে চিকিৎসকের পরামর্শে থাকা জরুরি। ফাঁকা দাঁতের ক্ষেত্রে বন্ডিং ফিলিংয়ের মাধ্যমে সহজেই সমাধান সম্ভব। অর্থোডন্টিক চিকিৎসার একটি ধাপ হলো ব্রেসিং।
উপরের ও নীচের চোয়ালের দাঁতের সারিতে একাধিক মেটাল বা সেরামিক তার ও ক্লিপ লাগিয়ে দাঁত ও চোয়ালের গঠন ঠিক করার পদ্ধতিকে বলা হয় ব্রেসিং। সাধারণত, নির্দিষ্ট বয়সে অসমান দাঁতের চিকিৎসায় ব্রেসিং পদ্ধতি কার্যকর। আবার আকার দিতে বা চোয়াল ছোট করার জন্য কখনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়তে পারে। তাই দেরি না করে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলঝেইমার রোগ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












