অভিযোগ নিয়ে আদালতে হাতি!
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ভারতের উত্তরাখণ্ডে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। কিন্তু বুনো হাতিটা কীভাবে আদালত চত্বরে এসেছে তাই সবার প্রশ্ন।
জানা গেছে, উত্তরাখ-ের হরিদ্বারের রোশানাবাদ এলাকায় অবস্থিত জেলা দায়রা আদালত। আদালত চত্বরে দেখা যায় বিশালাকারের একটি হাতিকে। মূল ভবনের গেটের কাছে দাঁড়িয়ে ক্রমাগত শুর নাড়িয়ে ভেতরে প্রবেশ করতে চাইছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিটি আদালতের গেটের একাংশ ভেঙে ফেলেছে। আদালতের পাঁচিলের একটা অংশও ভেঙে ফেলে। দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে। ঘটনাস্থলে থাকা সবাই নিরাপদ দূরত্বে সরে যায়। দ্রুত বন বিভাগকে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা এসে শূন্যে গুলি ছুড়ে হাতিটিকে বনের দিকে তাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। দলছুট হয়ে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।
পরবর্তীতে জানা যায়, পার্শ্ববর্তী রাজাজি টাইগার রিজার্ভ অভয়ারণ্য থেকে এসেছিল ওই হাতিটি। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনা শুনে অনেকের প্রশ্ন, হাতিটিও কি বিচার চাইতে এসেছিল? কেউ কেউ মন্তব্য করেছে, মানুষ ওদের বাসস্থান ধ্বংস করায় বিচার চাইতেই এসেছিল। কারণ এত এত ভবন থাকতে হাতিটি কেবল আদালতেই ঢুকতে চেয়েছিল কেন?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












