আল ইহসান ডেস্ক:
ইরানে সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা ভুল হবে। তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয় সমাধানের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনাদোলু এজেন্সির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি।
হাকান ফি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের দিকে আরও একটি নৌবহর পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী ট্রাম্প জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে দ্বিতীয় নৌবহর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের নৌসীমায় প্রবেশ করে।
দ্বিতীয় নৌবহর ইরানের দিকে যাত্রা শুরু করার মধ্যেই গত বুধবার (২৮ জানুয়ারি) ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ট্রাম্প। এক বক্তব্যে সে বলে, ‘এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুড়ঙ্গের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ইরান। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুজ মিসাইল মজুত রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে- তাদের ওপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না।
গত বুধবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পানির নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে। প্রামাণ্যচিত্রে ইরানি সেনাবাহিনীর নৌ শাখার কমান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ ‘অতিদারিদ্রের’ ভেতর বসবাস করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গত মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যে দরিদ্রতা অবসানের লক্ষ্য নিয়ে গবেষণা করে জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ)। তাদের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে মোট দারিদ্রের হার ১৯৯৪-৯৫ সালে ২৪ শতাংশ থেকে সামান্য কমে ২০২৩-২৪ সালে ২১ শতাংশ হয়েছে। তবে ‘অতিদারিদ্র্য’ মানুষের সংখ্যা ৮ শতাংশ থেকে বেড়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছায়। এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের ৩টি তাজা গ্রেনেড এবং ৭১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। গত বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর সংলগ্ন এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ফরিদপুর কোতোয়ালী থানাধীন বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে ঝোপঝাড়ের ভেতর অভিযান চালায়। সেখানে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মিরপুরের পল্লবী ও খিলক্ষেতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং আরেকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
মিরপুরের পল্লবী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ হোসেন দিপু (৪৫)। তিনি স্থানীয় একটি মুদি দোকানে কাজ করেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।
অন্যদিকে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত হয়েছেন নির্মাণশ্রমিক লিটন (২৮)। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগ, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
দিপুর স বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার তিন আসামিকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি।
কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলো।
এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি বাতিল করতে একদিকে ব্রিটিশ একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে খবরে এসেছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার।
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তিতে ‘ব্যাপক দুর্নীতি হয়েছে’- চূড়ান্ত প্রতিবেদনে এই দাবি করে আদানির সঙ্গে চুক্তি বাতিল করার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় কমিটি। এতে বলা হয়েছে, এই চুক্তির কারণে ২৫ বছর মেয়াদে বাংলাদেশ থেকে এক হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অবিলম্বে গণমাধ্যমসেবীদের জন্য ১০ম বেতন বোর্ড রোয়েদাদ এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। এছাড়া এখনও যেসব প্রতিষ্ঠানে ৯ম বেতন বোর্ড রোয়েদাদ কার্যকর করা হয়নি সেখানে বকেয়াসহ ৯ম বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠন দু’টির নেতৃবৃন্দ।
গত বুধবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এই দাবি জানান।
ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা-উদ্বেগ সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না, সেটা এখনো স্পষ্ট নয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত বুধবার বিকালে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছ বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণির এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বড় বড় রাজনৈতিক অঙ্গীকারের পরিবর্তে ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ দেওয়ার আশ্বাস দিয়ে ভোট চাইছে সে।
গত বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা বলেছে, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি নিয়মিত বিয়ের ব্যবস্থা করে দেয়ার অনুরোধ পাচ্ছে।
এ প্রসঙ্গে সে বলেছে, অনেক তরুণ ভাই আমাকে বলছেন আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশে আমা বাকি অংশ পড়ুন...












