যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক মানুষ ‘অতিদরিদ্র’
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ ‘অতিদারিদ্রের’ ভেতর বসবাস করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গত মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যে দরিদ্রতা অবসানের লক্ষ্য নিয়ে গবেষণা করে জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ)। তাদের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে মোট দারিদ্রের হার ১৯৯৪-৯৫ সালে ২৪ শতাংশ থেকে সামান্য কমে ২০২৩-২৪ সালে ২১ শতাংশ হয়েছে। তবে ‘অতিদারিদ্র্য’ মানুষের সংখ্যা ৮ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হয়েছে। এর অর্থ, বর্তমানে দেশটিতে দরিদ্র মানুষের মধ্যে প্রায় অর্ধেকই ‘অতিদরিদ্র’।
প্রতিবেদনে শিশুদারিদ্র্য বেড়ে যাওয়ার কথাও বলা হয়েছে। বর্তমানে দেশটিতে দারিদ্রের মধ্যে রয়েছে প্রায় ৪৫ লাখ শিশু। টানা তৃতীয় বছর শিশুদারিদ্র্য বাড়ার এই প্রবণতার পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছে।
ওই সিদ্ধান্তে এ বছর এপ্রিল থেকে কল্যাণসুবিধার ওপর দুই শিশুর সীমা বাতিল করা হয়েছে। পরিবারগুলোর জন্য সুবিধা বৃদ্ধি করে শিশুদারিদ্রের হার কমানোই এ সিদ্ধান্তের লক্ষ্য। কর্মকর্তাদের অনুমান, এতে প্রায় ৩১০ কোটি পাউন্ড খরচ হবে।
প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে শিশুদের ওপর দারিদ্রের প্রভাব অনেক বেশি। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরাও দারিদ্রের প্রভাবের মুখোমুখি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)