পুলিশের লুট হওয়া ৩ গ্রেনেড ও ৭১ রাউন্ড কার্তুজ উদ্ধার
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের ৩টি তাজা গ্রেনেড এবং ৭১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। গত বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর সংলগ্ন এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ফরিদপুর কোতোয়ালী থানাধীন বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে ঝোপঝাড়ের ভেতর অভিযান চালায়। সেখানে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পাওয়া যায়।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ২৪ ইং ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালীন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল। প্রাথমিক পর্যবেক্ষণে র্যাবের ধারণা, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো সেই সময়েই ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)