সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুড়ঙ্গের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ইরান। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুজ মিসাইল মজুত রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে- তাদের ওপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না।
গত বুধবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পানির নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে। প্রামাণ্যচিত্রে ইরানি সেনাবাহিনীর নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে।
নৌ কমান্ডার আলীরেজা তাঙসিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে, যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এই নৌ কমান্ডার আরও জানান, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, যা আঘাত হানার আগ পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় পোষ্ট এবং বিভিন্ন জায়গায় বক্তব্যে ইরানকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসী ট্রাম্প। এছাড়া মার্কিন বিশাল যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে অগ্রসরমান পরিস্থিতি ঠেকাতে সবধরণের ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে তেহরান। তারই অংশ হিসেবে সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












