চুক্তি বাতিলের উদ্যোগের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি বাতিল করতে একদিকে ব্রিটিশ একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে খবরে এসেছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার।
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তিতে ‘ব্যাপক দুর্নীতি হয়েছে’- চূড়ান্ত প্রতিবেদনে এই দাবি করে আদানির সঙ্গে চুক্তি বাতিল করার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় কমিটি। এতে বলা হয়েছে, এই চুক্তির কারণে ২৫ বছর মেয়াদে বাংলাদেশ থেকে এক হাজার কোটি ডলার বাড়তি নিয়ে যাবে আদানি।
তবে দুর্নীতির প্রমাণ ছাড়া সার্বভৌম চুক্তি বাতিল করা যায় না। এ কারণে তথ্য যাচাই-বাছাই করতে ব্রিটিশ একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে। যদিও আদানি পাওয়ার প্রতিক্রিয়ায় বলেছে, তারা এই প্রতিবেদনের বিষয়ে কিছুই জানে না। এ বিষয়ে তাদের সঙ্গে কমিটি বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বাংলাদেশ ও ভারতের সরকারি নথির বরাত দিয়ে বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬), সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খ- রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি কিলোওয়াট, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আদানি যে বিদ্যুৎ সরবরাহ করেছে, তার দাম পড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অন্যদিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে বকেয়ার অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি আসে আদানি পাওয়ারের কাছ থেকে।
পরবর্তী সময়ে বন্ধ না করলেও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় ভারতীয় কোম্পানিটি। অন্যদিকে বাংলাদেশের তরফে ‘ধীরে ধীরে’ বকেয়া পরিশোধের খবর আসে।
সর্বশেষ গত রোববার ঢাকায় বিদ্যুৎ ভবনে জাতীয় কমিটি সংবাদ সম্মেলন করে আদানির চুক্তি বাতিলের সুপারিশ করলে, আদানি তাৎক্ষণিক প্রক্রিয়ায় জানায়, অনেক বকেয়া থাকার পরও তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে তারা পরিশোধের অনুরোধ জানায়। অন্যথায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কার্যক্রমে জটিলতা তৈরী হবে বলেও ইঙ্গিত আসে ভারতীয় এই প্রতিষ্ঠানের কাছ থেকে।
এমন পরিস্থিতিতে বুধবার, আদানির পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেয়ার খবর প্রকাশ করলো রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, আদানি পাওয়ার ২০২৫ সালে বাংলাদেশে রেকর্ড ৮৬৩ কোটি কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, যা মোট বিদ্যুৎ সরবরাহের ৮.২ শতাংশ। একই সময়ে ভারতের অন্যান্য কোম্পানি থেকে আমদানি সামান্য বেড়ে দাঁড়ায় ৭০ লাখ ৯২ হাজার কিলোওয়াট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












