ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর, আলোচনার আহ্বান ট্রাম্পের
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের দিকে আরও একটি নৌবহর পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী ট্রাম্প জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে দ্বিতীয় নৌবহর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের নৌসীমায় প্রবেশ করে।
দ্বিতীয় নৌবহর ইরানের দিকে যাত্রা শুরু করার মধ্যেই গত বুধবার (২৮ জানুয়ারি) ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ট্রাম্প। এক বক্তব্যে সে বলে, ‘এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলো, ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর অবস্থান করছে, যা আকারে ভেনেজুয়েলার কাছে মোতায়েন নৌবহরের চেয়েও বড়। সর্বশেষ বক্তব্যে সে জানায়, সেই নৌবহরের পাশাপাশি আরেকটি নৌবহরও ইরানের দিকে অগ্রসর হচ্ছে।
ইরানের দিকে যাত্রার আগে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধজাহাজগুলো কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপকূলে মোতায়েন ছিলো। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পর ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছে, ‘ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। আমি জানি, তারা একাধিকবার যোগাযোগ করেছে। তারা কথা বলতে আগ্রহী।’
তবে ইরানের দিকে পাঠানো দ্বিতীয় নৌবহরটি কোন রণতরী বা যুদ্ধজাহাজ নিয়ে গঠিত, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)