রাজধানীতে পৃথক ছিনতাইয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত ২
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মিরপুরের পল্লবী ও খিলক্ষেতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং আরেকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
মিরপুরের পল্লবী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ হোসেন দিপু (৪৫)। তিনি স্থানীয় একটি মুদি দোকানে কাজ করেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।
অন্যদিকে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত হয়েছেন নির্মাণশ্রমিক লিটন (২৮)। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগ, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
দিপুর স্ত্রী আফরোজা আখতার জানান, তারা মিরপুর-১২ এলাকায় বসবাস করেন এবং তাদের ভবনের নিচতলায় একটি মুদি দোকান রয়েছে। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিপু বাইরে বের হলে মোটরসাইকেলে থাকা দুই থেকে তিনজন যুবক তার কাছে আসে।
দিপুর শ্যালক শাহাদাত হোসেন শুভ জানান, কিছুক্ষণ পর তারা চিৎকার শুনে নিচে নেমে দিপুকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলি তার পা ভেদ করে বেরিয়ে গেছে।
ঘটনার বর্ণনায় দিপু জানান, ছিনতাইকারীরা তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। মোবাইল ফোন নিতে চাইলে তিনি বাধা দিলে তাকে গুলি করা হয়। তার মানিব্যাগে শ্যালক শুভর বিয়ের কেনাকাটার জন্য ১৭ হাজার টাকা ছিল।
খিলক্ষেতের ঘটনায় আহত লিটনের সহকর্মী মহসিন ইসলাম জানান, লিটন দিনাজপুর থেকে ভোর ৪টার দিকে খিলক্ষেত এলাকায় বাস থেকে নামেন। এ সময় রেললাইনের পাশে তিনজন তাকে ছুরি দেখিয়ে ঘিরে ধরে পকেট তল্লাশি করে। তিনি বাধা দিলে তাকে বাঁ কাঁধে তিনবার ছুরিকাঘাত করা হয়। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)