গণমাধ্যমসেবীদের জন্য ১০ম বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অবিলম্বে গণমাধ্যমসেবীদের জন্য ১০ম বেতন বোর্ড রোয়েদাদ এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। এছাড়া এখনও যেসব প্রতিষ্ঠানে ৯ম বেতন বোর্ড রোয়েদাদ কার্যকর করা হয়নি সেখানে বকেয়াসহ ৯ম বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠন দু’টির নেতৃবৃন্দ।
গত বুধবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, বাসা ভাড়া বৃদ্ধিসহ দৈনন্দিনের ব্যয় নির্বাহে সাধারণ মানুষের মতো সাংবাদিকরা দিশেহারা। প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড নানা কৌশলে অনেক সংবাদমাধ্যম বাস্তবায়ন করছে না। বৈষম্যের শিকার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ১০ম বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বিষয়টি বার বার এড়িয়ে গেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে সাংবাদিক-ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত দেড় বছর দফা দফায় দাবি জানানোর পরও অন্তর্বর্তী সরকার কোনো কর্ণপাত করেনি এবং সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কোনো উদ্যোগ নেয়নি।
সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দঃখজনক হলেও সত্য, প্রফেসর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার নিজেদের গণমাধ্যম বান্ধব দাবি করলেও এখনো পর্যন্ত সাংবাদিকদের কল্যাণে কোনো একটি কাজও করেনি। উপরন্তু পতিত স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে তোষণের নীতি অনুসরণ করেছিল, অন্তর্বর্তী সরকারও ঠিক তাদের মতোই আমলা তোষণের পথ ধরেছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে সাংবাদিকদের জন্য ১০ বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানাচ্ছি। যেসব সংবাদ প্রতিষ্ঠান চলমান ৯ম বেতন বোর্ড রোয়েদাদ কার্যকর করেনি সেখানে বকেয়াসহ নবম বেতন বোর্ড চালু এবং সাংবাদিকদের নিয়মিত বেতনভাতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)