নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকারের জন্য অনলাইনে নিবন্ধন সংক্রান্ত জটিলতা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে তারা এ হুঁশিয়ারি দেন।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল বলেন, আমাদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনে বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
একটি রাজনৈতিক দল সারা দেশে মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং এখন ভোটের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাবেশে সে এ মন্তব্য করেছে।
নাহিদ বলেছে, তারা একসময় ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন তারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না।
সে আরও বলেছে, বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ার আগে ১৯৭১ সালের ভুলের জন্য একটি দলকে মাফ চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানি সেনাবাহিনীকে কারা সহযোগিতা করেছিল সেই প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, এগুলো ১৯৭১ সালে পাক সেনাবাহিনী করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল, এটাও আমরা খুব ভালো করে জানি।
কোনো দলের নাম উচ্চারণ না করে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে জামাত সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে মিটিং মিছিল করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেনো এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্রমন্ত্রালয় দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এগুলো নিয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবেনা। কেউ যদি এগুলো ব্যবহার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়েছে সংবাদকর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিপিজে’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টিকে পৃথক পৃথক চিঠি দেয়া হয়েছে। চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দলের প্রতি দেশের সাংবাদিক ও গণমাধ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়- পদোন্নতিপ্রাপ্তরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিপ্রতি রেকর্ড ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দর গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
সর্বশেষ বুধবার সোনার দাম বেড়েছিল ৭ হাজার ৩৪৮ টাকা। তার আগের দিন মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।
দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। ছয়টি বড় আমদানিকারকসহ একটি সিন্ডিকেট গভীর সমুদ্র থেকে আনা খাদ্যপণ্য খালাস না করে লাইটার জাহাজে আটকে রেখে বাজার অস্থির করার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা জানান, প্রায় ১০ লাখ টন গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনি লাইটার জাহাজে রেখে কার্যত ভাসমান গুদাম তৈরি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজ এলাকায় বর্তমানে প্রায় ৭২০টি লাইটার জাহাজ ভাসমান অবস্থায় রয়েছে।
পণ্য খালাস না হওয়ায় এক বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
মধুপুরে লাল মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য অর্জন করে আলোচিত হয়েছেন কৃষি স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন। তার হাতে গড়ে ওঠা বিস্তীর্ণ সূর্যমুখী বাগন শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি, বরং মধুপুর অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
মধুপুর উপজেলার একটি এলাকায় চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ শুরু করেন ছানোয়ার হোসেন। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে অল্প খরচে অধিক ফলনের সম্ভাবনা তৈরি করেছেন তিনি। তার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতিতে সরকারের নির্বাচনি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতীয় নির্বাচনের জন্য বরাদ্দের সঙ্গে গণভোট আয়োজনের অতিরিক্ত বাজেট যুক্ত হওয়ায় মোট নির্বাচনি ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকার বেশি হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এক হাজার ৪০০ কোটি, পরিচালনায় এক হাজার ২০০ কোটি এবং অন্যান্য কার্যক্রমে ব্যয় হবে। এ ছাড়া গণভোটের প্রচারে নির্বাচনি ব্যয় থেকে প্রায় ১৪০ কোটি টাকা পাচ্ছে ছয় মন্ত্রণালয়।
গত বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) বাজেট শাখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বার বার নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে ঘটে চলা এক ধরনের নীরব ও প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে যেখানে এমন ঘটনা বিরল, সেখানে বাংলাদেশে কেন বারবার এসব ঘটছে?
নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা অনেকের কাছে ‘আকস্মিক’ মনে হলেও বিশ্ব প্রমাণ করেছে, সচেতনতা, আইন ও দায়বদ্ধতা থাকলে এই ধরনের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি শিশু জিহাদ, সাজিদের পর মেজবাহের মৃত্যুকেও আরেকটি ‘দুঃখজনক দুর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত ১০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেয় উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি আসিফ ও মাহফুজ। তবে পদত্যাগ করার ৫০ দিন পার হলেও সরকারি বাসা ছাড়েনি তারা।
এরই মধ্যে আসিফ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছে। তবে সরকারি বাসা ছেড়েছে বলে দাবি করলেও গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেয়া আসিফের হেয়ার রোডে বাসা ‘নিলয়-৬’ এ গিয়ে জানা যায়, সে এখনো বাসা ব্যবহার করছে।
যদিও আসিফ গণমাধ্যমকে বলেছে, সে সরকারি বাসায় থাকে না, প বাকি অংশ পড়ুন...












