কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। পরে বাসের যাত্রী, চালক ও স্টাফদের সহযোগিতায় নবজাতকের জন্ম হয়। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। পথে জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী বাসচালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাকে কুমিল্লার মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চালককে বাস থামানোর অনুরোধ করেন। তিনি জানান, তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের কয়েকজন যাত্রী সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
হাসপাতালের নার্সদের নিয়ে বাসে ফিরে এসে তারা দেখতে পান, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরে প্রয়োজনীয় সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।
এদিকে, প্রসবের কারণে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় চালক ও স্টাফদের কিছুটা অসুবিধা হলেও যাত্রীদের অনুরোধে তারা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়।
সংকটময় মুহূর্তে এক মায়ের পাশে দাঁড়িয়ে যাত্রীদের সহযোগিতা এবং পরিবহনসংশ্লিষ্টদের মানবিক ভূমিকার বিষয়টি প্রশংসা পেয়েছে।
আইদী পরিবহনের মালিকপক্ষের মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা খুবই আনন্দিত।
আরও পড়ুন
সব ›
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
বোরকা পরে এসে কারখানায় ডাকাতি!
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি
ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত
রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত…
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।