দেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশ
গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পালনের লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্রতি ২১ দফা সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়।
১. ক) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে, হযরত উম্মাহাতুল আলাইহিন্নাস সালাম উনাদের মুবারক শানে বা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে বা পবিত্র দ্বীন ইসলাম নিয়ে কোনো কুলাঙ্গার কটূক্তি বা মানহানী করলে তার একমাত্র শরয়ী শাস্তি মৃত্যুদ- রাষ্ট্রীয়ভাবে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
খ) গাযা, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, মায়ানমারসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতনের প্রতিরোধ করতে হবে এবং মুসলমানদের জন্য পৃথক স্বাধীন ভূমির ব্যবস্থা করতে হবে।
২. ইহুদিদের দালাল ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তি বাতিলের পাশাপাশি ভারতের সাথে ১০১ চুক্তি বাতিল করতে হবে। বিশেষ করে- ক) আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি, বিষাক্ত গম ও সয়াবিন তেল কেনা, গানভরের থেকে ১১৭ কার্গো এলএনজি এবং ২৫টি বোয়িং বিমান কেনার চুক্তি বাতিল করতে হবে।
৩. নারিকেল দ্বীপ খুলেই দিলেই হবে না, পর্যটক যাতায়াত সহজ করতে হবে
৪. মাদ্রাসার সংখ্যা কমানো যাবে না বরং বাড়াতে হবে এবং আধুনিকতার নামে মাদ্রাসায় অন্য কোনো শিক্ষার অনুপ্রবেশ বা খেলাধুলা ও হারাম বিষয় ঢুকানোর চক্রান্ত শক্ত হাতে দমন করতে হবে।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে। সারাদেশে মডেল মন্দির নির্মাণের পরিকল্পনা ঘোষণাকারী ধর্মমন্ত্রী ও সংসদ সদস্যদেরকে বহিষ্কার করে ফাঁসি দিতে হবে। ঢাকেশ্বরী মন্দিরের সামনের জমি ভুক্তভোগী পরিবারকে ফেরত দিতে হবে।
৬. বেওয়ারিশ কুকুরের অত্যাচার বন্ধ করতে অতিদ্রুত সাশ্রয়ী নিধন পদ্ধতি চালু করতে হবে। জননিরাপত্তার স্বার্থে এটা করা সরকারের ফরজ দায়িত্ব।
৭. সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমনে নতুন সেনা ক্যান্টনমেন্ট ও কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি স্থাপন করতে হবে এবং বাঙালি মুসলমান অধিবাসীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৮. রাত ৮ টার মধ্যে বিপণি বিতান বন্ধ করা বাতিল করতে হবে, রাত ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে। ফুটপাতে ব্যবসা বা হকার উচ্ছেদ, কল কারখারা বন্ধ, মাছ ধরা বন্ধ, পাথর উত্তোলন বন্ধ বা নতুন অটোরিক্সা আমদানির নামে গরীবের পেটে লাথি মারা যাবে না। গাবতলী পাইকারী বাজারের অবকাঠামো কাওরান বাজারের মত বড় ও সুবিধাজনক না হলে স্থানান্তরের ধোঁকা দিয়ে ব্যবসায়ীদের ক্ষতি করা যাবেনা।
৯. সংবিধানে রাষ্ট্রদ্বীর ইসলাম বহাল রেখে কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে প্রণয়ন করতে হবে। সংবিধান ও আইন বাস্তবায়নের জন্য সর্বত্র একটি হক্কানী রব্বানী স্বাধীন ওলামা মজলিস ও শরীয়া মজলিস থাকতে হবে।
১০. ইনানী, ভোলা ও নোয়াখালীসহ নতুন গ্যাসক্ষেত্রের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও সরবরাহ নিশ্চিত করে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে সোয়া লাখ কোটি খরচ না করে ৪০০০ কোটি টাকা খরচ করে খনি থেকে ঢাকায় এবং তারপর সারা দেশে গ্যাসের সংযোগ দিতে হবে।
১১. সাবরাংকে পর্যটন হাবের নামে বিদেশীদের অঙ্গরাজ্যে পরিণত করা যাবে না। পর্যটন মহাপরিকল্পনার নামে মদ, জুয়া, জেনা-ব্যভিচারসহ হারাম ও অশ্লীল পর্যটন শিল্প গড়ে তোলা যাবে না।
১২. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টারমিনাল জাপানি কোম্পানির হাতে দিয়ে মনোপলি সৃষ্টির চুক্তি বাতিল করে দেশীয় কোম্পানি দিয়ে পরিচালনার ব্যবস্থা করতে হবে। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার চুক্তি বাতিল করতে হবে এবং তেল, গ্যাস ও খনি উত্তোলন বিদেশি বা আমেরিকার হাতে না দিয়ে দেশীয় কোম্পানি দিয়ে করাতে হবে।
১৩. গ্রীন ক্লাইমেট ফান্ড নামক ভিক্ষাবৃত্তি ও বিদেশি ঋণের প্রতারণা বর্জন করে স্বনির্ভর অর্থনীতি গড়তে হবে।
১৪. সার্বভৌম বন্ড (সোভেরেইন বন্ড) ইস্যু করে দেশকে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
১৫. আমেরিকা, ভারতসহ কোনো বিধর্মীর কাছ থেকে গোশত, খাদ্যপণ্য, ফলমূল ও ওষুধ আমদানি করা যাবেনা। বাংলাদেশ থেকেই গরুর গোস্ত রপ্তানি করা হয়, তাই কাফিরদের দেশ থেকে হারাম গোশত আমদানি বন্ধ করতে হবে।
১৬. ব্রিটিশদের ১৯২৯ সালের বাল্যবিয়ে নিরোধ আইন বাতিল করতে হবে, যৌতুকের বিরুদ্ধে পদক্ষেপ সঠিক হলেও বাল্যবিয়ে রেজিস্ট্রি বন্ধের হুমকি ঠিক নয় এবং সহশিক্ষা ও ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ।
১৭. দেশে বিদেশী শত্রুরা অস্ত্র আমদানি করছে। এই ব্যাপরে সবাইকে সতর্ক থাকতে হবে।
১৮. ফ্যামিলি কার্ডের নামে ১০ হাজার কোটি টাকা অস্থায়ী ভাতা হিসেবে ব্যয় না করে এ অর্থ দিয়ে শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণকে বিভিন্ন হালাল ব্যবসায় উৎসাহিত করতে হবে।
১৯. প্রধানমন্ত্রী কর্তৃক ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে হবে। এতে বেহায়াপনা বাড়বে এবং এর কোনো দরকার নেই।
২০. ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দেয়া পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের জবাবে বলা হয়, মাত্র ১ ঘণ্টার মধ্যে দিল্লিসহ পুরো ভারত দখল করে নেয়া হবে ইনশাআল্লাহ।
২১. সন্ত্রাসী ইহুদিদের জুলুমে কষ্ট পাওয়া গাজাবাসীর জন্য খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা সহ ত্রাণ অবশ্যই বাংলাদেশ থেকে পাঠাতে হবে। গাজা, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, মায়ানমারসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতনের প্রতিরোধ করে মুসলমানদের জন্য পৃথক স্বাধীন ভূমি নিশ্চিত করতে হবে; ইহুদি সংঘ ও ডলার বর্জন করে পৃথক মুদ্রা ও মুসলিম উম্মাহর সম্মিলিত মজলিস তৈরি করতে হবে।
আরও পড়ুন
সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
বোরকা পরে এসে কারখানায় ডাকাতি!
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি
ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত
রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত…
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।