শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন

ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি

মেসুত প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৭:০৭
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে একক ভাবে সংলাপে অংশগ্রহণের পর এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দল হিসেবে সংলাপে বসতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সংলাপে ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেয়ার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে এনসিপি। ১ ডিসেম্বর ইসির সাথে আলাদাভাবে সংলাপে বসবে দলটি।

এনসিপি একাধিক কেন্দ্রীয় নেতা চ্যানেল টোয়েন্টিফোরকে জানান, নির্বাচন কমিশনের সাথে সংলাপে এনসিপি দল হিসেবে অংশগ্রহণের পক্ষে। কারণ আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ফলে এনসিপির নিজস্ব অগ্রাধিকার ও স্বতন্ত্র আলাপের বিষয়বস্তু রয়েছে। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোট হিসেবে না, দল হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টিকে।

নেতাদের অভিযোগ, জোট শরিকদের সঙ্গে আলোচনার পূর্বেই জামায়াত নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তাদের দাবি, এমন একতরফা সিদ্ধান্ত জোটের ভেতরে গণতান্ত্রিক চর্চার জন্য ভালো দৃষ্টান্ত নয়। কারণ বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের এক সভায় জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। শুক্রবার ১১-দলীয় জোটের নেতাদের কাছে সিদ্ধান্তটি জানায় জামায়াত। যেখানে একক অংশগ্রহণের সিদ্ধান্তে অনড় এনসিপি। এমন সিদ্ধান্তে এনসিপি রাজি না হলেও ১১-দলীয় জোট ইতোমধ্যে নির্বাচন কমিশনের সাথে জোটবদ্ধ সংলাপের ঘোষণা দিয়েছে।

এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ‘১১ দলীয় জোটের দুটি দলের নিবন্ধন নেই৷ সঙ্গত কারণেই ১১ দল হিসেবে ইসিতে যাওয়ার বাস্তবতাও অনুপস্থিত। ৯ দল গেলে তাকে ১১ দলীয় জোট বলা যায় না।’ এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা জোটগতভাবে না হওয়ায় ইসির সংলাপে জোট হিসেবে অংশ নেয়া অযৌক্তিক বলে মনে করছে এনসিপি। তাই দল হিসেবেই সেখানে অংশ নিতে চায় গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যাত্রা শুরু করা দলটি।’

পূর্বের জোটগুলোর মতো দলীয় স্বার্থে জোটের সম্মিলিত শক্তি ব্যবহার কিংবা রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে শরিকদের নাম সর্বস্ব দল হিসেবে দেখতে চায়না এনসিপি। বরং প্রতিটি দলের স্বতন্ত্র রাজনৈতিক কৌশল ও গুরুত্ব, শক্তিশালী করবে পুরোজোটকে।

কথা আছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।



এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক ২২ মিনিট আগে শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ মিনিট আগে নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা ২৪ মিনিট আগে শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ ২৫ মিনিট আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল ২৬ মিনিট আগে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি ২৯ মিনিট আগে নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা ২৯ মিনিট আগে বোরকা পরে এসে কারখানায় ডাকাতি! বোরকা পরে এসে কারখানায় ডাকাতি! ৩০ মিনিট আগে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত ৩৪ মিনিট আগে রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত… ৩৫ মিনিট আগে গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি ৩৯ মিনিট আগে দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি ৪১ মিনিট আগে