যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাতে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের কারণে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান চলাচল। থ্যাংকসগিভিং ছুটির মধ্যে এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ভ্রমণকারীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড়টি। বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া। এ ছাড়া ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সিতেও ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশজুড়ে বিদ্যুৎহীন বাড়ির সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছায়। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে।
ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী আড়াই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪৫০টির বেশি বাতিল হয়েছে। শুক্রবারও শত শত ফ্লাইট বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে।
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে এক যাত্রী বিবিসিকে জানায়, থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধুদের সঙ্গে দেখা করতে শিকাগো যাওয়ার পথে তাঁকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
ঝড়ের কারণে মেরিল্যান্ডের কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ জার্সির বিভিন্ন সড়ক ও সেতু পানিতে ডুবে গেছে। ওয়াশিংটন ডিসিতে রেকর্ড পরিমাণ বৃষ্টির পাশাপাশি রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতেও জোয়ারের পানি উঠে যায়। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে প্রায় ৫ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা সেখানে থ্যাংকসগিভিংয়ের ইতিহাসে সর্বোচ্চ।
পরিস্থিতির কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডও পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছে। ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজনটি স্থগিত করা হলো।
এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও অস্বাভাবিক উচ্চ জোয়ার ও বিশাল ঢেউয়ের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় ঢেউয়ের আঘাতে প্যাসিফিকার পৌর জেটির একটি অংশ ধসে পড়েছে। উচ্চ জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় রেলপথে কয়েকটি ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঝড়ের তীব্রতা কমতে পারে। তবে সোমবার নতুন করে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে। এতে আবারও ভ্রমণ ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি মোকাবিলায় জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
এদিকে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং উপলক্ষে সাত দিনে ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক বাড়ি থেকে অন্তত ৮০ কিলোমিটার দূরে ভ্রমণ করবেন।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
বোরকা পরে এসে কারখানায় ডাকাতি!
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি
ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত
রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত…
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।