শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা

মেসুত প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৭:১১
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে চাহিদার শীর্ষে বাসভবনগুলো শতাব্দী পুরোনো। এসব ভবনের প্রবেশপথে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বাকি অংশ থেকে এগুলো কার্যত বিচ্ছিন্ন।

শীর্ষ সামরিক কর্মকর্তাদের বসবাসের জন্য নির্মিত এই বাড়িগুলোতে এখন বাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাদের মতে, শহরের অন্য যেকোনও জায়গার চেয়ে তারা এখানেই বেশি নিরাপদ বোধ করে।

ট্রাম্প প্রশাসনের প্রায় আধডজন সদস্য বর্তমানে ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে বসবাস করছেন। এটি একটি ঐতিহাসিক রেকর্ড। কারণ বিগত প্রেসিডেন্টদের আমলে শীর্ষস্থানীয় বেসামরিক কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার ঘটনা ছিল অত্যন্ত বিরল।

তবে দেশটিতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশিদের নতুন হুমকির প্রেক্ষাপটে এমন চিত্রের দেখা মিলছে। চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে কথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। তাই নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে এসব সুরক্ষিত বাসস্থান বেছে নিচ্ছেন ট্রাম্পের সভাসদরা।

আমেরিকান ইউনিভার্সিটির ‘সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজ’-এর পরিচালক থমাস কান বলেন, ‘এ ধরনের পদে থাকলে এমনিতেই তারা এক ধরনের ঘেরাটোপের মধ্যে থাকেন; কারণ তাদের সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী থাকে এবং এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে বা বাড়িতে তাদের দ্রুত সরিয়ে নেয়া হয়। কিন্তু এখন আরও নাটকীয়ভাবে তারা আর সাধারণ এলাকাতেও থাকছে না।’

কান আরও যোগ করেন, ‘এর ফলে সরকারি কর্মকর্তাদের জনবিচ্ছিন্নতা আরও বাড়ছে বা তীব্রতর হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’

ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমার দাবি করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার এই কর্মকর্তাদের অনেকেই শহরের ভেতরে থাকতে না পারলেও, রাজধানীকে নিরাপদ ও সুন্দর করে তোলার প্রশাসনের প্রচেষ্টায় তারা ব্যক্তিগতভাবে অবদান রেখেছে।’

তবে ট্রাম্পের মন্ত্রীদের এই আবাসন ব্যবস্থা কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতার প্রশ্নের মুখে পড়েছে। রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কেন সামরিক আবাসনে থাকছেন—তার পেছনে থাকা হুমকির যৌক্তিকতা, এই ব্যবস্থার আইনি ভিত্তি এবং ভাড়ার খরচের বিষয়ে পেন্টাগনকে কয়েক মাসের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সবশেষ সামরিক আবাসনে স্থানান্তরিত হয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি জর্জটাউনের বিশাল বাসভবন ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন তিনি।

চলতি মাসের শুরুতে সিএনবিসি-র ‘স্কোয়াকবক্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেসেন্ট জানান, ইরানের পক্ষ থেকে তার প্রাণনাশের হুমকির কারণেই বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে সে।

নিরাপত্তাজনিত উদ্বেগের ফলে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর একটি সামরিক ঘাঁটিতে বসবাস করেছিল।

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ স্টিফেন মিলার, তার স্ত্রী কেটি এবং এই দম্পতির চার সন্তানও সামরিক আবাসনে ঘাঁটি গেড়েছেন। গত বছর ভার্জিনিয়ায় তাদের বাড়ির সামনে এক নারীর বিক্ষোভ এবং বাড়ির ঠিকানা সংবলিত লিফলেট বিতরণের ঘটনার পর এ সিদ্ধান্ত নেয় তারা।

এ ছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও নিরাপত্তাজনিত কারণে সামরিক আবাসন ব্যবহার করেছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক ২৬ মিনিট আগে শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মিনিট আগে নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা ২৮ মিনিট আগে শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ ২৯ মিনিট আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল ৩০ মিনিট আগে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি ৩৩ মিনিট আগে বোরকা পরে এসে কারখানায় ডাকাতি! বোরকা পরে এসে কারখানায় ডাকাতি! ৩৪ মিনিট আগে ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি ৩৭ মিনিট আগে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত ৩৮ মিনিট আগে রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত… ৩৯ মিনিট আগে গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি ৪৩ মিনিট আগে দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি ৪৪ মিনিট আগে